Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হিন্দু বাঙালির নামই বেশি বাদ? অভিষেকের দাবিতে চাঞ্চল্য
রাজ্য

হিন্দু বাঙালির নামই বেশি বাদ? অভিষেকের দাবিতে চাঞ্চল্য

abhishek banerjee 5
Email :4

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজ্যের রাজনীতি সরগরম। প্রায় ৯০ লক্ষেরও বেশি নাম বাদ যাওয়ার অভিযোগ ঘিরে বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee দাবি করেন, বাদ পড়া নামের মধ্যে প্রায় তেষট্টি শতাংশই হিন্দু বাঙালির।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, জোর করে বাংলা দখল করার চেষ্টা চলছে, কিন্তু বাংলার মানুষ তা মেনে নেবে না। তাঁর কথায়, বাংলা সবসময়ই আন্দোলন ও প্রতিবাদের ভূমি, তাই মানুষের শক্তির কাছে শেষ পর্যন্ত সবকিছুই পরাজিত হবে। তিনি আশ্বাস দেন, তৃণমূল ক্ষমতায় এলে কোনও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।

এর আগে এই ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি (Abhishek Banerjee) অভিযোগ করেন, মতুয়া, রাজবংশী এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর কথায়, নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, দীর্ঘ আইনি লড়াইয়ের পর প্রায় বত্রিশ লক্ষ নাম আবার তালিকায় ফেরানো সম্ভব হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা বহু বছর ধরে এই দেশে বসবাস করছেন, তাঁদের নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে বলা হচ্ছে কেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, কোনও বৈধ ভোটারকে বাংলা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না।

তৃণমূলের দাবি, এটি শুধুমাত্র প্রশাসনিক সমস্যা নয়, বরং মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। যাঁদের নাম বাদ গেছে, তাঁদের আইনি সহায়তা দিতে প্রতিটি এলাকায় বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে (Abhishek Banerjee)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts