Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ১৩ বছর পরেও মুক্তি অনিশ্চিত! সারদা কর্তার সামনে নতুন জট
রাজ্য

১৩ বছর পরেও মুক্তি অনিশ্চিত! সারদা কর্তার সামনে নতুন জট

sudipto sen 2
Email :6

সব মামলায় জামিন পেয়েও এখনও জেল থেকে বেরোতে পারছেন না সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipto Sen)। তাঁর মুক্তি কবে হবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বুধবার রাজ্য পুলিশের দুটি মামলায় শেষ পর্যন্ত জামিন পেয়েছেন তিনি। বৃহস্পতিবার বারাসত আদালতে বেলবন্ড জমা পড়লে মুক্তির অনুমতি মিলতে পারে বলে জানা গিয়েছে। কিন্তু তারপরও পুরো বিষয়টি সহজ হচ্ছে না (Sudipto Sen)।

আইনজীবীদের মতে, পশ্চিমবঙ্গের মামলায় জামিন পেলেও ভিনরাজ্যের একাধিক মামলায় এখনও বেলবন্ড জমা পড়েনি (Sudipto Sen)। সেই কারণে আইনি জটিলতা থেকেই যাচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের আদালতে প্রয়োজনীয় টাকা ও নথি জমা না হওয়া পর্যন্ত সম্পূর্ণ মুক্তি সম্ভব নয়। সব প্রক্রিয়া শেষ হলেই তবেই জেলমুক্তি হতে পারে সুদীপ্তর।

১৩ বছর আগে চিটফান্ড কেলেঙ্কারির মামলায় গ্রেফতার হয়েছিলেন সুদীপ্ত সেন। এতদিন জেলে কাটানোর পর তাঁর মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ভোটের আগে এই বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে (Sudipto Sen)।

বর্তমানে তাঁর বয়স চৌষট্টি বছর। শারীরিক দিক থেকেও তিনি অসুস্থ। কিছুদিন আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, যদিও তিনি সেখান থেকে সেরে উঠেছেন। দীর্ঘ সময় জেলে থাকার প্রসঙ্গে তাঁর আইনজীবীর দাবি, সর্বোচ্চ সাজা যতদিন হতে পারত, তারও দ্বিগুণ সময় তিনি কারাবন্দি রয়েছেন। এই অবস্থাকে আইনজীবী শাস্তিমূলক বলেই উল্লেখ করেছেন। দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে এবং একাধিক শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

আদালত স্পষ্ট জানিয়েছে, রাজ্যের বাইরে যেতে পারবেন না সুদীপ্ত। কোথাও বাসস্থান বদলাতে হলে আগে থানাকে জানাতে হবে। এছাড়া এই মামলার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল থেকে বেরোনো অনিশ্চিতই থেকে যাচ্ছে সারদা কর্তার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts