ইরানকে (Iran War) হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রথমে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সময়সীমা শেষ পর্যন্ত বেড়ে দাঁড়াল ৪০৮ ঘণ্টায়। বারবার সময় বাড়ানো এবং কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার মধ্যে দিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে (Iran War)।
মার্চ মাসের ২২ তারিখে ট্রাম্প প্রথম এই হুঁশিয়ারি দেন (Iran War)। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে দেশের বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানো হবে। পরদিন সেই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাড়িয়ে দেওয়া হয়।
ট্রাম্প জানান, আলোচনা এগোচ্ছে বলেই সামরিক পদক্ষেপ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে সেই সময়সীমাও বারবার বদলাতে থাকে। কখনও পাঁচ দিন, কখনও আরও কিছু সময় বাড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে কড়া ভাষায় সতর্কবার্তাও দিতে থাকেন তিনি (Iran War)।
এর মধ্যেই ট্রাম্প আরও জানান, সমঝোতা না হলে শুধু বিদ্যুৎকেন্দ্র নয়, তেল ক্ষেত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোও নিশানা করা হতে পারে। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সময় যত এগিয়েছে, ট্রাম্পের ভাষাও তত কঠোর হয়েছে। একসময় তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং বড় হামলা হতে পারে। পরে আবার নতুন সময়সীমা ঘোষণা করে জানান, নির্দিষ্ট দিনে ইরানে বড় আক্রমণ চালানো হতে পারে।
এইভাবে বারবার সময়সীমা বদলানো এবং হুঁশিয়ারি দেওয়ার ফলে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা আরও বেড়েছে। যুদ্ধ হবে, না কি শেষ পর্যন্ত সমঝোতা হবে— সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।











