Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • মদ খেয়ে গাড়ি চালিয়ে ধরা পড়লেন ডেভিড ওয়ার্নার! গ্রেপ্তারির পর বড় প্রশ্ন পিএসএল ভবিষ্যৎ
খেলা

মদ খেয়ে গাড়ি চালিয়ে ধরা পড়লেন ডেভিড ওয়ার্নার! গ্রেপ্তারির পর বড় প্রশ্ন পিএসএল ভবিষ্যৎ

david warnar
Email :4

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner) মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি ঘটেছে সিডনিতে। নিউ সাউথ ওয়েলশ পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা গিয়েছে, বর্তমানে পাকিস্তান সুপার লিগে খেলছেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তিনি করাচি কিংস দলের অধিনায়ক। দলের দুই ম্যাচের মধ্যে কয়েক দিনের বিরতি থাকায় ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন তিনি। সেই সময়ই এই ঘটনা ঘটে।

রবিবার রাতে পুলিশ তাঁর গাড়ি থামিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে। এরপর তাঁকে থানায় নিয়ে গিয়ে আবার পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, নির্ধারিত আইনি সীমার প্রায় দ্বিগুণ পরিমাণ মদ্যপ অবস্থায় ছিলেন তিনি(David Warner)।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত চলছে। আপাতত তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে আদালতে হাজিরা দিতে হবে তাঁকে। তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, তিনি কি পাকিস্তান সুপার লিগে পরের ম্যাচ খেলতে পারবেন? জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার আইনে এই ধরনের ঘটনায় সাধারণত বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয় না। তাই ৯ এপ্রিল করাচি কিংসের হয়ে মাঠে নামতে তাঁর সমস্যা হওয়ার কথা নয়।

তবে তাঁকে ৯ মে আদালতে হাজিরা দিতে হবে। ফলে পিএসএল-এ তাঁর খেলা আপাতত চালিয়ে যেতে পারবেন বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় ক্রিকেট মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts