Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ডোনাল্ড ট্রাম্পের এক রাতের মধ্যে ইরান ধ্বংসের হুঁশিয়ারি, যুদ্ধ কি আরও ভয়ঙ্কর আকার নেবে?
বিদেশ

ডোনাল্ড ট্রাম্পের এক রাতের মধ্যে ইরান ধ্বংসের হুঁশিয়ারি, যুদ্ধ কি আরও ভয়ঙ্কর আকার নেবে?

donald trump 5
Email :4

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। ইরান ও আমেরিকার সংঘাত কি শীঘ্রই থেমে যাবে, নাকি আরও বড় রূপ নেবে—এখন সেই প্রশ্নই সবাইকে ভাবাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক হুঁশিয়ারি অনুযায়ী, মঙ্গলবার রাতেই ইরানের ওপর বড় ধরনের আক্রমণ হতে পারে।

গতকাল ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠকে বলেন, “চাইলে এক রাতেই পুরো ইরান ধ্বংস করে দিতে পারে আমেরিকা। সেই রাত হতে পারে মঙ্গলবারই।” এর আগে তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছিলেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। তিনি আরও বলেছিলেন, যদি তেহরান কোনও চুক্তিতে রাজি না হয় বা হরমুজ পুনরায় খোলে না, তাহলে বড়সড় পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প আরও লিখেছেন, “মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম।” ভারতের সময় বুধবার ভোর সাড়ে ৫টায় এই হামলার সম্ভাবনা দেখা দিয়েছে (Donald Trump) ।

অন্যদিকে ইরান ট্রাম্পের (Donald Trump) যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরান দাবি করেছে, যুদ্ধ শেষ করার জন্য আমেরিকাকে ১০ শর্ত মেনে চলতে হবে, যার মধ্যে লেবানন ও গাজায় সংঘর্ষ বন্ধের কথাও রয়েছে। ইরান দাবি করেছে হরমুজের উপর তাদের নিয়ন্ত্রণ স্বীকৃতি দিতে হবে, সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং যুদ্ধের কারণে ক্ষতিপূরণ দিতে হবে।

তবে ট্রাম্প পাল্টা দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে কারণ তারা বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমি তাদের যুদ্ধ শেষ করার সুযোগ দিয়েছি, কিন্তু তারা তা গ্রহণ করেনি। কে যুদ্ধবিরতি দেবে, সেটা একমাত্র আমি ঠিক করব। আমি এখনও যুদ্ধবিরতি ঘোষণা করিনি।”

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts