ইরানের (Iran War) আকাশে ভেঙে পড়া একটি যুদ্ধবিমানের দুই সেনাকে উদ্ধারের ঘটনায় বড় তথ্য সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই অভিযানে মোট একশোরও বেশি সামরিক বিমান ব্যবহার করা হয়েছিল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উদ্ধার অভিযান (Iran War)।
ট্রাম্প বলেন, প্রথম পর্যায়ে পাইলটকে উদ্ধারের জন্য একাধিক বিমান ব্যবহার করা হয় এবং একটি হেলিকপ্টারের মাধ্যমে তাঁকে নিরাপদে ফিরিয়ে আনা হয় (Iran War)। পরে দ্বিতীয় সেনাকর্মীকে উদ্ধারের জন্য আরও বড় আকারে অভিযান চালানো হয়।
তিনি জানান, দ্বিতীয় দফার অভিযানে প্রায় দেড়শোর বেশি বিমান অংশ নেয়, যার মধ্যে যুদ্ধবিমান, বোমারু বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং বিশেষ উদ্ধারকারী বাহন ছিল (Iran War)। বিভিন্ন কৌশল ব্যবহার করে এই অভিযান চালানো হয় যাতে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়।
দ্বিতীয় সেনাকর্মীটি পাইলটের থেকে অনেক দূরে নেমে পড়েছিলেন এবং আহত অবস্থায় পাহাড়ি এলাকা পেরিয়ে নিজেকে লুকিয়ে রাখেন। প্রায় দুই দিন ধরে তিনি ধরা না পড়ে টিকে ছিলেন এবং নিজের আঘাত নিজেই সামলান।
পরে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান চিহ্নিত করা হয় এবং সফলভাবে তাঁকে উদ্ধার করা হয় (Iran War)। এই পুরো অভিযানে গোয়েন্দা সংস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তারা বিভ্রান্তিমূলক কৌশল ব্যবহার করে শত্রুপক্ষকে ভুল পথে চালিত করে।
মার্কিন প্রশাসনের দাবি, এই দুঃসাহসিক অভিযানের ফলে প্রতিপক্ষ বড় ধাক্কা খেয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।













