মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) সরানোর জন্য আনা ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ হয়ে গেল সংসদের দুই কক্ষেই। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ এই প্রস্তাব গ্রহণ করেননি।
কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দল এই (Gyanesh Kumar) প্রস্তাব এনেছিল। তাদের পক্ষ থেকে সাংসদরা নোটিস জমা দিয়েছিলেন। তবে সোমবার সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি।
সংসদীয় ইতিহাসে এই প্রথমবার নির্বাচন কমিশনের প্রধানকে (Gyanesh Kumar) সরানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রস্তাবে লোকসভার একশো তিরিশ জন এবং রাজ্যসভার তেষট্টি জন সদস্য সই করেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই বিরোধীরা এই পদক্ষেপ নেয়।
নোটিসে নির্বাচন কমিশনারের (Gyanesh Kumar) বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল। অভিযোগ ছিল, নির্বাচন পরিচালনায় পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও আনা হয়।
এর আগে ফেব্রুয়ারি মাসে সংসদে বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব আনার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা যায়।
এই প্রস্তাব খারিজ হওয়ার পর তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, শাসক দল সংসদীয় গণতন্ত্রের নিয়ম মানছে না। অন্যদিকে বিজেপি বলেছে, বিরোধীদের উচিত নির্বাচন কমিশনের উপর দোষ চাপানোর বদলে নির্বাচনে মন দেওয়া।












