Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হাই অ্যালার্টের মাঝেই বিস্ফোরক উদ্ধার, প্রধানমন্ত্রীর সফরের আগে চাঞ্চল্য
জেলা

হাই অ্যালার্টের মাঝেই বিস্ফোরক উদ্ধার, প্রধানমন্ত্রীর সফরের আগে চাঞ্চল্য

modi rally before
Email :5

রবিবার কোচবিহারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেই সভাকে ঘিরে জোর প্রস্তুতির পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শনিবার গভীর রাতে কোচবিহারে আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে (PM Modi)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধা এলাকায় নাকা চেকিং চলছিল শনিবার রাতে। সেই সময় সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ধরা পড়ে ছয়টি দেশি পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ।

জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি মেখলিগঞ্জ এলাকা থেকে এই অস্ত্র নিয়ে আসছিল। রাত প্রায় আড়াইটা নাগাদ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে তারা ধরা পড়ে। পরে তাদের পুলিশে তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের রাতে এই বিপুল অস্ত্র উদ্ধার হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে (PM Modi)।

কেন এই অস্ত্র আনা হচ্ছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের আগে এবং প্রধানমন্ত্রীর (PM Modi)  সফরের আগে এই ঘটনায় নানা প্রশ্ন উঠছে।

এর মধ্যেই আর একটি ঘটনা ঘিরে আলোচনা বাড়ছে। শনিবার মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে একটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। ঘটনাটি চোখে পড়তেই তিনি কিছুক্ষণের জন্য থেমে যান।

উল্লেখ্য, কয়েক দিন আগেই মালদহের কালিয়াচকে বিক্ষোভের জেরে প্রায় আট থেকে নয় ঘণ্টা ধরে সাতজন বিচারককে আটকে রাখা হয়েছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে সফরে গিয়েছিলেন। এই দুই ঘটনার পরপরই রাজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts