Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • জঙ্গি খোঁজে চিরুনি তল্লাশি, গুলির লড়াইয়ে মৃত্যু এক অনুপ্রবেশকারীর
দেশ

জঙ্গি খোঁজে চিরুনি তল্লাশি, গুলির লড়াইয়ে মৃত্যু এক অনুপ্রবেশকারীর

indian army
Email :5

জম্মু ও কাশ্মীরে আবারও গুলির লড়াইয়ের ঘটনা সামনে এল (Jammu and Kashmir)। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় হামলার ছক বানচাল হয়েছে বলে জানা গিয়েছে। গান্দেরবাল এলাকায় এক জঙ্গি নিহত হয়েছে।

সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ওই জঙ্গি। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হয় নিরাপত্তা বাহিনী। এরপরই যৌথভাবে অভিযান শুরু করে পুলিশ ও সেনা (Jammu and Kashmir)।

জঙ্গলঘেরা এলাকায় রাতভর তল্লাশি চালানো হয়। সেই সময় জঙ্গির গতিবিধি নজরে আসে। অন্ধকারের সুযোগ নিয়ে বারবার নিজের অবস্থান বদল করছিল সে, যার ফলে তাকে ধরতে কিছুটা সমস্যা হয় (Jammu and Kashmir)।

এক সময় নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেললে জঙ্গি গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় বাহিনীও। বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে। শেষে ওই জঙ্গি নিহত হয়।

সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। এখনও এলাকায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। আরও কেউ লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় আবারও সীমান্তে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts