Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভয়াবহ দুর্ঘটনা! স্কুলভর্তি গাড়ি ডাম্পারে ধাক্কা, রক্তাক্ত একাধিক পড়ুয়া
জেলা

ভয়াবহ দুর্ঘটনা! স্কুলভর্তি গাড়ি ডাম্পারে ধাক্কা, রক্তাক্ত একাধিক পড়ুয়া

road accident
Email :5

মুর্শিদাবাদের কালিগঞ্জ থানার পলাশী এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় জখম হল একাধিক স্কুল পড়ুয়া (Road accident)। একটি স্কুলগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনায় অন্তত ২৮ জন খুদে ছাত্রছাত্রী আহত হয়েছে। তাদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে (Road accident)।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজিনগরের দিক থেকে আসা একটি ডাম্পার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন থেকে আসা বেসরকারি স্কুলের ছোট গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে (Road accident)। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পুলিশ বড় গাড়িটিকে থামাতে হাত দেখায়। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় পিছনের স্কুলগাড়ির চালক ব্রেক কষলেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এর জেরেই এই দুর্ঘটনা ঘটে বলে দাবি তাঁদের। যদিও এই অভিযোগ নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দুর্ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় মানুষ ও পুলিশ মিলে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts