মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়ছে ভারতে। তেলের সঙ্কট ধীরে ধীরে বাড়ছে এবং তার প্রভাব পড়তে শুরু করেছে কলকাতাতেও। এই পরিস্থিতিতে সতর্ক হয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমান মজুত তেল খুব বেশি হলে আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে (Kolkata Police)। এপ্রিলের শুরুতেই জ্বালানি সঙ্কট তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই থানাগুলি এবং ট্রাফিক বিভাগের কর্মীদের সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া অতিরিক্ত জ্বালানি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে (Kolkata Police)।
এই পরিস্থিতিতে আর্থিক সমস্যাও সামনে এসেছে। জানা গিয়েছে, বিপুল পরিমাণ টাকা বরাদ্দ থাকলেও তা এখনও ছাড় হয়নি (Kolkata Police)। ফলে জ্বালানি সংগ্রহে সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যেই সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং তাদের জন্যও প্রচুর জ্বালানির প্রয়োজন।
এই অবস্থায় কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে চিন্তায় রয়েছে পুলিশ প্রশাসন। আপাতত কয়েক দিনের জন্য কিছু পেট্রল পাম্পের সঙ্গে সমন্বয় করে ঋণ ভিত্তিতে জ্বালানি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে (Kolkata Police)।
সব মিলিয়ে, যুদ্ধ পরিস্থিতির প্রভাব শহরের নিরাপত্তা ব্যবস্থাতেও পড়তে শুরু করেছে।













