Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দুশ্চিন্তার অবসান! সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠে স্বস্তি প্রার্থীদের
জেলা

দুশ্চিন্তার অবসান! সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠে স্বস্তি প্রার্থীদের

supplimentary list
Email :3

দুশ্চিন্তার অবসান। কমিশনের অতিরিক্ত ভোটার তালিকায় (Supplimentary List) নিজের নাম খুঁজে পেয়েছেন তৃণমূল-বিজেপি প্রার্থীরা। সোমবার মধ্যরাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় হাজারো ধোঁয়াশার মাঝেও নিশ্চিত হল, জঙ্গিপুরের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির প্রার্থী বায়রন বিশ্বাস এবং ভাতারের বিজেপি প্রার্থী কলিতা মাজি—all-এঁদের নাম রয়েছে। ফলে কারও প্রার্থীপদে আর কোনো বাধা নেই (Supplimentary List)।

রাজ্যে এসআইআরের কাজ শুরু হওয়ার প্রায় চার মাস পর গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় (Supplimentary List)। তাতে দেখা যায়, শশী পাঁজা, জাকির হোসেন, বায়রন বিশ্বাস, কলিতা মাজি—এঁদের সকলের নাম ছিল ‘বিচারাধীন’। কমিশনের নিয়ম অনুযায়ী, বিচারাধীন থাকলে কেউ প্রার্থী হলেও মনোনয়ন পেশ করতে পারবে না। তাই প্রার্থী ঘোষণার পরই দুশ্চিন্তা বাড়ে। মনোনয়নের আগে পর্যন্ত নামে নিষ্পত্তি না হলে প্রার্থী বদলের ঝক্কি দেখা দিত।

সাপ্লিমেন্টারি তালিকা (Supplimentary List) প্রকাশের পর সোমবার রাতে প্রার্থীরা স্বস্তি পেলেন। কলিতা মাজি বলেন, “আমি শুনানিতে সমস্ত তথ্য পেশ করেছি। কমিশন সন্তুষ্ট হয়েছে, তাই নাম ওঠা নিয়ে চিন্তা ছিল না। রাত ১২টায় নিজের নাম খুঁজে পাই।” এখন এঁদের কারও মনোনয়নে বাধা নেই এবং তাঁরা সম্পূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts