Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • অবশেষে বড় ঘোষণা! সোমবার প্রকাশ ভোটারদের সাপ্লিমেন্টরি তালিকা
রাজ্য

অবশেষে বড় ঘোষণা! সোমবার প্রকাশ ভোটারদের সাপ্লিমেন্টরি তালিকা

election commission aa
Email :4

ভোটের আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Supplementary List)। বিবেচনাধীন ভোটারদের প্রথম সম্পূরক তালিকা প্রকাশের দিন বদলে অবশেষে জানানো হল, সোমবার সন্ধ্যার পর প্রকাশ করা হবে সেই তালিকা। রবিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, সোমবার সন্ধ্যার আগে এই তালিকা প্রকাশ করা হবে না (Supplementary List)।

এর আগে শুক্রবারই এই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিনই কমিশন জানিয়ে দেয়, তালিকা প্রকাশ স্থগিত রাখা হচ্ছে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার প্রকাশ করা হবে সম্পূরক তালিকা।

এদিকে, তালিকায় কারও নাম বাদ গেলে আপিলের সুযোগ রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কলকাতা হাই কোর্ট ট্রাইবুনাল গঠন করেছে (Supplementary List)। রাজ্যের তেইশটি জেলার জন্য উনিশটি ট্রাইবুনাল তৈরি করা হয়েছে, যেখানে উনিশজন অবসরপ্রাপ্ত বিচারপতি দায়িত্বে থাকবেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি বিচারপতিকে নিরাপত্তার জন্য দু’জন করে পুলিশ দেওয়া হবে।

এই ট্রাইবুনাল চালু করতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে। তাই সম্পূর্ণভাবে কাজ শুরু হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে (Supplementary List)।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যে মোট আশি হাজারের বেশি বুথ থাকলেও সব বুথে বিবেচনাধীন ভোটার নেই। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাত হাজার বুথের তালিকা তৈরি হয়েছে। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে অনেক বুথে এমন কোনও বিবেচনাধীন ভোটার নেই (Supplementary List)। তাই সব বুথের জন্য সম্পূরক তালিকা প্রকাশ করা হবে না।

ভোটের আগে এই তালিকা প্রকাশকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কার নাম থাকছে, কার নাম বাদ যাচ্ছে—সেদিকেই এখন নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts