Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে রক্তহীন নির্বাচনের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা
রাজ্য

ভোটের আগে রক্তহীন নির্বাচনের জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

calcutta high court
Email :4

কলকাতার হাইকোর্টে (Calcutta High Court) ভোটের আগে রক্তহীন ও হিংসাহীন নির্বাচনের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে ভোটের আবহে প্রাণহানি, অগ্নিসংযোগ ও মানুষদের ওপর ভয় দেখানোর ঘটনা ঘটেছে। বিশেষ করে মহিলাদের ওপর নির্যাতনের কথাও উল্লেখ করা হয়েছে। মামলাকারীর দাবি, অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এবং সব ভোট বুথে সিসিটিভি ও ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হোক (Calcutta High Court)।

মামলায় (Calcutta High Court) আরও বলা হয়েছে, এই নির্বাচনে যেন একুশের নির্বাচন বা এর আগের ভোটের মতো হিংসার ঘটনা না ঘটে, প্রাক ও পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যের কোথাও না ওঠে। এই কারণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশনও এবার সুষ্ঠু ও হিংসাহীন ভোট করাতে বদ্ধপরিকর। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, ছাব্বিশের নির্বাচনে হিংসা বা চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। কেউ ভোটের সময় বা পরবর্তী হিংসায় জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে (Calcutta High Court)।

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বিজেপির রথযাত্রার সময়ও একাধিক এলাকায় হামলার অভিযোগ করা হয়েছে। সেই প্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts