Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • হরিরামপুরের ব্রাহ্মণ গ্রামে নাগরিকত্বের ঢেউ, অবশেষে দূর হল আতঙ্ক
জেলা

হরিরামপুরের ব্রাহ্মণ গ্রামে নাগরিকত্বের ঢেউ, অবশেষে দূর হল আতঙ্ক

caa certificate a
Email :8

হরিরামপুর ব্লকের ব্রাহ্মণ গ্রামে একসাথে প্রায় ৭০-৮০ জন নাগরিকত্বের শংসাপত্র (CAA Certificate) পেয়েছেন। এর আগে এই গ্রামে প্রায় ১৫০ জন সিএএতে আবেদন করেছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার এই গ্রামে প্রায় সাড়ে চারশো পরিবার বাস করছে। এর মধ্যে দেড়শো পরিবার বাংলাদেশ থেকে আসা (CAA Certificate)। অনেকের ভোটার কার্ড থাকলেও অনেকেই বাংলাদেশ থেকে আসার কারণে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। তাই তাদের নাম এসআইআর তালিকা থেকে বাদ পড়েছিল।

এ পরিস্থিতিতে বহু মানুষ দীর্ঘদিন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন (CAA Certificate)। তারপর তারা সিএএতে আবেদন করেন। ইতিমধ্যেই প্রায় অর্ধেক আবেদনকারী নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। একই পরিবারের সাতজন সদস্যও নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন। সবচেয়ে বয়স্ক অভয় চরণ পাল (৮৮) শংসাপত্র পাওয়ায় বিশেষভাবে খুশি।

সিএএ শংসাপত্র (CAA Certificate) প্রাপক মাধব চন্দ্র পাল বলেন, “মোট ষাট থেকে সত্তোর জন পেয়েছেন সিএএ সার্টিফিকেট। আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি। এসআইআর-এ অনেকের নাম কাটা গেলেও সিএএ সার্টিফিকেট এসেছে। এখন আমরা খুশি।” বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “ব্রাহ্মণ গ্রামের ৭০ বেশি লোক এই সার্টিফিকেট পেয়েছেন। আমরা বলেই ছিলাম দেওয়া হবে, তেমনটাই হয়েছে।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts