Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ইরানে খামেনেইয়ের মৃত্যুর পর বিস্ফোরক মন্দানা! ভারত ছাড়ার ঘোষণা বলিউড অভিনেত্রীর
বিনোদন

ইরানে খামেনেইয়ের মৃত্যুর পর বিস্ফোরক মন্দানা! ভারত ছাড়ার ঘোষণা বলিউড অভিনেত্রীর

mandana karimi
Email :5

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকে উত্তপ্ত ইরান (Middle East Crisis)। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর মধ্যেই পালটা হামলা শুরু করেছে ইরান। যুদ্ধের এই আবহেই ভারত এবং বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মন্দানা করিমি। তিনি জানিয়েছেন, পরিস্থিতি বদলালেই দেশে ফিরতে চান এবং ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত (Middle East Crisis)।

মন্দানা আগেও ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গত বছর ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার সময়ও তিনি আতঙ্কে রাত কাটিয়েছেন বলে জানান। তবে খামেনেইয়ের মৃত্যুর পর তিনি প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মুক্তিদাতা’ বলে মন্তব্য করেন। তাঁর দাবি, ট্রাম্পই পারেন ইরানকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে (Middle East Crisis)।

ইরানের বর্তমান শাসনব্যবস্থার বিরোধিতায় তিনি বরাবরই সরব। হিজাব বিরোধী আন্দোলনের সময়ও তিনি প্রকাশ্যে মত জানিয়েছিলেন। এবারও তিনি স্পষ্ট করে বলেন, তিনি এক স্বাধীন ইরান দেখতে চান, যেখানে নারীরা নিজের ইচ্ছেমতো জীবনযাপন করতে পারবেন, পোশাক পরতে পারবেন এবং স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবেন। তাঁর বিশ্বাস, বর্তমান শাসনব্যবস্থার পতন হলেই নতুন ইরান গড়ে উঠবে (Middle East Crisis)।

এক সাক্ষাৎকারে মন্দানা বলেন, শাসন পরিবর্তন হলেই তিনি দেশে ফিরে যাবেন। ইতিমধ্যে ব্যাগ গুছিয়েও রেখেছেন। খুব শিগগিরই ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন বলেও জানান। তাঁর কথায়, ভারতে থাকা এখন তাঁর কাছে অত্যন্ত কষ্টের। ইরানের শাসনব্যবস্থার বিরুদ্ধে সরব হওয়ায় বলিউডে বহু বন্ধুকে হারিয়েছেন বলেও দাবি করেন তিনি।

মন্দানার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও বিনোদন জগতের এই মিশ্র প্রতিক্রিয়া নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts