Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ১১৩ ঘণ্টা পর খুলল দুবাইয়ের আকাশ! গভীর রাতে কলকাতা থেকে উড়ল প্রথম বিমান
দেশ

১১৩ ঘণ্টা পর খুলল দুবাইয়ের আকাশ! গভীর রাতে কলকাতা থেকে উড়ল প্রথম বিমান

dubai flight a
Email :5

ইরানের পালটা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা মধ্যপ্রাচ্য (Middle East Crisis)। সংঘাতের জেরে রাতারাতি একাধিক দেশের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে বহু দেশ তাদের অসামরিক বিমান পরিষেবাও সাময়িকভাবে স্থগিত রাখে। সেই তালিকায় ছিল দুবাইও। ইরানের হামলার পর দুবাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল (Middle East Crisis)।

ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করতেই আবার চালু হল কলকাতা থেকে দুবাইয়ের বিমান পরিষেবা। দীর্ঘ প্রায় ১১৩ ঘণ্টা পর এই উড়ান চালু করেছে ফ্লাইদুবাই সংস্থা।

বুধবার গভীর রাতে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে একটি বিমান রওনা দেয় (Middle East Crisis)। রাত ৩টা ৫৯ মিনিটে বিমানটি উড়ে যায়। যদিও নির্ধারিত সময় ছিল রাত ১টা ২৫ মিনিট। যাত্রী সংখ্যা ছিল খুবই কম। মাত্র ৫৫ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দুবাইয়ের পথে রওনা দেয় বিমানটি (Middle East Crisis)।

একই সঙ্গে দুবাই থেকেও একটি বিমান কলকাতার উদ্দেশে আসে। সেটির নির্ধারিত সময় ছিল রাত ১২টা ২৫ মিনিট। তবে সময়মতো নামতে পারেনি। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত ২টার পর সেটি কলকাতায় অবতরণ করে। ওই বিমানে প্রায় ১৩০ জন যাত্রী ছিলেন (Middle East Crisis)।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে দুবাইয়ের শেষ বিমান উড়েছিল। তারপরই বন্ধ হয়ে যায় এই পরিষেবা। একের পর এক উড়ান বাতিল হওয়ায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা। বহু মানুষ আটকে পড়েন দুবাই ও কলকাতায়। অবশেষে পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts