Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হঠাৎ দিন বদল! ব্রিগেডে মোদির সভা এগোল একদিন, কেন এই সিদ্ধান্ত?
রাজ্য

হঠাৎ দিন বদল! ব্রিগেডে মোদির সভা এগোল একদিন, কেন এই সিদ্ধান্ত?

PM Modi
Email :4

চলতি মাসেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা হওয়ার কথা (Bengal Election)। সেখান থেকেই তিনি বিধানসভা ভোটের প্রচারে সুর চড়াবেন। প্রথমে ঠিক ছিল ১৫ মার্চ সভা হবে। কিন্তু হঠাৎই সেই দিন পরিবর্তন করা হয়েছে। এখন জানানো হয়েছে, ১৪ মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। দিনক্ষণ নিশ্চিত করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব (Bengal Election)।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, ১৩ মার্চ রাতেই কলকাতায় পৌঁছবেন মোদি। পরের দিন শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে নির্বাচনী প্রচারের কর্মসূচি সেরে সেদিনই দিল্লি ফিরে যাবেন তিনি। ভোটের আগে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব (Bengal Election)।

আগামী সপ্তাহেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার পরেই পুরোদমে শুরু হবে ভোটের লড়াই। সেই প্রেক্ষিতে রাজনৈতিক প্রচার ইতিমধ্যেই তুঙ্গে। ব্রিগেডের সভাকে ঘিরে গেরুয়া শিবিরে প্রস্তুতি জোরদার হয়েছে (Bengal Election)।

বঙ্গ রাজনীতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডর গুরুত্ব আলাদা। বড় রাজনৈতিক সমাবেশের সাক্ষী থেকেছে এই ময়দান। এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ৭ মার্চ এখানেই জনসভা করেছিলেন মোদি। পাঁচ বছর পর আবারও এক বিধানসভা ভোটের মুখে ব্রিগেডে তাঁর সভা ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

এবার সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিবর্তন যাত্রা নামে রথযাত্রা শুরু করেছে বিজেপি। সেই কর্মসূচির সমাপ্তি হওয়ার কথা ব্রিগেডের সভায়। প্রথমে ১৫ মার্চ এই সভা হওয়ার কথা থাকলেও এখন তা একদিন এগিয়ে ১৪ মার্চ করা হয়েছে।

ভোটের ঠিক আগে ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন এবং দলীয় কর্মীদের কোন পথে এগোনোর নির্দেশ দেন, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts