Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভরা বসন্তেই বৃষ্টির হানা! কবে থেকে ভিজবে উত্তর-দক্ষিণ বাংলা জানাল আবহাওয়া দফতর
রাজ্য

ভরা বসন্তেই বৃষ্টির হানা! কবে থেকে ভিজবে উত্তর-দক্ষিণ বাংলা জানাল আবহাওয়া দফতর

weather update 3
Email :7

ভরা বসন্ত চললেও আবহাওয়ায় তার ছাপ নেই। একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। ফলে ফাল্গুনের আমেজ প্রায় উধাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টির ইঙ্গিত মিলেছে (Weather Update)।

আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও উষ্ণতার অনুভূতি থাকবে। শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে (Weather Update)।

আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে একাধিক কারণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বাংলাদেশেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার উত্তর-পশ্চিম ভারতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। এই সবকিছুর প্রভাবেই আবহাওয়ার বদল (Weather Update)।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা আগামী দুদিন কিছুটা বাড়তে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের আমেজ একেবারেই নেই, বরং উষ্ণতার ছোঁয়া স্পষ্ট।

রবিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলি জেলায়। বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও রবিবার থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৬ থেকে ৯০ শতাংশের মধ্যে রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তার পরেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts