Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের আগে বড় ধাক্কা! দলের নাম বদলাতে বাধ্য হুমায়ুন কবীর
জেলা

ভোটের আগে বড় ধাক্কা! দলের নাম বদলাতে বাধ্য হুমায়ুন কবীর

humayun kabir
Email :3

মেরেকেটে আড়াই মাস আগে নতুন রাজনৈতিক দল গড়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর দলের ফেস্টুন, ব্যানারও দেখা গিয়েছে। কিন্তু ভোটের মুখে এসে বদলাতে হল দলের নাম। আর জনতা উন্নয়ন পার্টি নামে তাঁর দল থাকছে না। এখন দলের নতুন নাম আম জনতা উন্নয়ন পার্টি (Humayun Kabir)।

গত বছর তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করার পরই আলাদা দল গঠনের সিদ্ধান্ত নেন হুমায়ুন (Humayun Kabir)। ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় একটি কর্মসূচির মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করেন। ২২ ডিসেম্বর বেলডাঙার সভা থেকে নিজের দলের নাম ঘোষণা করেন। প্রথমে দলের নাম রাখা হয়েছিল জনতা উন্নয়ন পার্টি।

কিন্তু নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন করতে গিয়েই সমস্যায় পড়েন তিনি (Humayun Kabir)। কমিশনের তরফে জানানো হয়, একই নামে ইতিমধ্যেই একটি রাজনৈতিক দল নথিভুক্ত রয়েছে। রহুল আমিন নামে এক ব্যক্তি আগে থেকেই জনতা উন্নয়ন পার্টি নামে দল নিবন্ধন করেছেন। ফলে একই নামে নতুন দল অনুমোদন সম্ভব নয় বলে জানানো হয়।

এর পরই হুমায়ুন নিজের দলের নামের আগে ‘আম’ শব্দটি যোগ করেন। এখন দলের নাম হয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। সংক্ষেপে এজেইউপি। এই নতুন নামেই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে (Humayun Kabir)।

কমিশন সূত্রে জানা গিয়েছে, রেজিস্ট্রেশন মঞ্জুর হওয়ার পর নিয়ম অনুযায়ী সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। নতুন দলের নাম ও বিবরণ প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আপত্তি না জানালে তবেই রাজনৈতিক দল হিসেবে পূর্ণ স্বীকৃতি দেবে কমিশন। এরপর প্রতীকের জন্য আবেদন করা যাবে।

নামের বদল হওয়ায় রাজ্যজুড়ে টাঙানো পুরনো ব্যানার, পোস্টার সরিয়ে নতুন নামে প্রচার শুরু করতে হবে হুমায়ুনকে। ভোটের আগে এই নাম পরিবর্তন রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts