Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন! ভোটের আগে বড় প্রতিশ্রুতি বিজেপির
রাজ্য

ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন! ভোটের আগে বড় প্রতিশ্রুতি বিজেপির

bjp flags
Email :5

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল (BJP)। ক্ষমতায় এলে উন্নয়নের একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন নেতারা। এর মাঝেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ ক্ষোভে মলম দেওয়ার চেষ্টা করল বিজেপি। তাদের দাবি, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে (BJP)।

সাধারণ নিয়ম অনুযায়ী, প্রায় ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্যে নতুন বেতন কমিশন গঠন করা হয়। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর (BJP)। ফলে ১ জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। রাজ্য বাজেটেও এই কমিশনের উল্লেখ রয়েছে। তবে কবে থেকে তা বাস্তবে কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

মনে করা হচ্ছে, কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের কাঠামো তৈরি হতে পারে (BJP)। তবে সব থেকে বেশি আলোচনায় রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমতা রাখা হলে ফিটমেন্ট ফ্যাক্টর ২ দশমিক ৯১ থেকে ৩ দশমিক ১৫-এর মধ্যে থাকতে পারে (BJP)।

এই হিসেব অনুযায়ী, বর্তমানে যার বেসিক বেতন ১৮ হাজার টাকা, তা বেড়ে ৫২ হাজার থেকে ৫৬ হাজার টাকার মধ্যে পৌঁছতে পারে। ফলে সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন বড়সড় বাড়ার সম্ভাবনা রয়েছে।

ভোটের মুখে এই বিষয়টিকেই রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে আনতে চাইছে বিজেপি। তবে শুধু প্রতিশ্রুতিতে কতটা ভরসা করবেন সরকারি কর্মীরা, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts