Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এক ভোটেও জিতব! ভবানীপুর থেকে লড়াই ঘোষণা মমতার, তোপ বিজেপির
রাজ্য

এক ভোটেও জিতব! ভবানীপুর থেকে লড়াই ঘোষণা মমতার, তোপ বিজেপির

mamata banerjee aaaaaaaaa
Email :6

ভোটের আগে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, ভবানীপুর থেকেই প্রার্থী হবেন। শুধু তাই নয়, সেখান থেকে তিনি আবার জিতবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন। তাঁর কথায়, এক ভোটে হলেও তিনি জয়ী হবেন।

ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাঁর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে আসল ভোটারদের নাম বাদ দিচ্ছে। তাঁর দাবি, দিল্লির বিজেপি অফিস থেকে নির্দেশ আসছে আর এখানে রথযাত্রা হচ্ছে।

ভবানীপুর কেন্দ্রের উদাহরণ তুলে তিনি বলেন, এখানে মোট প্রায় ২ লক্ষ ৬০ হাজার ভোটার। তা হলে এত নাম কীভাবে বাদ গেল? তাঁর অভিযোগ, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ১৪ হাজারের বেশি নাম কাটা হয়েছে (Mamata Banerjee)। চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, ভবানীপুরে ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে। আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। ফলে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

মমতার (Mamata Banerjee) দাবি, প্রায় ৬০ হাজার ভোট কাটা হয়েছে তাঁর কেন্দ্রে। তবু তিনি স্পষ্ট করে বলেন, তিনি ভবানীপুর থেকেই জিতবেন, এক ভোটে হলেও জিতবেন। তাঁর বিশ্বাস আছে মানুষের উপর, সব ধর্মের মানুষের সমর্থন তাঁর সঙ্গে আছে। প্রয়োজনে ধর্নায় বসবেন বলেও জানান তিনি।

একুশের নির্বাচনে ভবানীপুরে রেকর্ড ব্যবধানে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমে ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। পরে উপনির্বাচনে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় পান মমতা।

এদিকে বিজেপির তরফে কটাক্ষ শুরু হয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আগে যিনি বড় ব্যবধানে জিতেছেন, তাঁকে এখন কেন বলতে হচ্ছে এক ভোটে জিতবেন? তাঁর দাবি, তৃণমূলের মনে হারের ভয় ঢুকে গেছে। সেই ভয়ই এখন গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে।

ভোটের আগে ভবানীপুর কেন্দ্রকে ঘিরে এই লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা স্পষ্ট। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, এক ভোটের লড়াই কি সত্যিই বড় বার্তা দিতে চলেছে বাংলার রাজনীতিতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts