Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • খামেনেই নিহতের পর ট্রাম্পকে হত্যার ছক? রাষ্ট্রসংঘে আমেরিকার চাঞ্চল্যকর অভিযোগ
বিদেশ

খামেনেই নিহতের পর ট্রাম্পকে হত্যার ছক? রাষ্ট্রসংঘে আমেরিকার চাঞ্চল্যকর অভিযোগ

khamennei and trump
Email :5

মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন বিস্ফোরক দাবি সামনে এল (Middle East Crisis)। রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধি মাইক ওয়াল্টজ অভিযোগ করেছেন, ইরানের শাসকগোষ্ঠী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে।

অভিযানের পর বক্তব্য রাখতে গিয়ে ওয়াল্টজ বলেন, অতীতে নানা পদক্ষেপ নেওয়ার পর এখন ইরানের নেতৃত্ব নিজেকে নির্দোষ দেখানোর চেষ্টা করছে। তাঁর দাবি, আমেরিকা আইনসম্মত পদক্ষেপ নিয়েছে, কিন্তু তেহরান এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছে (Middle East Crisis)।

খামেনেইর মৃত্যুর ঘোষণার পর কিছু জায়গায় উল্লাসের খবর মিললেও (Middle East Crisis), কুম শহরের হাজরত মাসুমেহ মাজারে তাঁর সমর্থকেরা জড়ো হন। সেখানে ‘আমেরিকার মৃত্যু’ এবং ‘ইসরায়েলের মৃত্যু’ স্লোগান শোনা যায়। এই ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়েছে (Middle East Crisis)। তাদের বক্তব্য, খামেনেইর হত্যার জবাবে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর আক্রমণ চালানো হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে শীঘ্রই বড় আকারের সামরিক অভিযান শুরু হতে পারে।

খামেনেইর মৃত্যুর পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। একদিকে ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগ, অন্যদিকে ইরানের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি—সব মিলিয়ে যুদ্ধের আবহ আরও ঘনীভূত। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts