Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • খামেনেই নিহতের পর আগুনে ঘি! ইরানের প্রতিশোধের হুঁশিয়ারি, পাল্টা ট্রাম্পের বিস্ফোরক সতর্কবার্তা
বিদেশ

খামেনেই নিহতের পর আগুনে ঘি! ইরানের প্রতিশোধের হুঁশিয়ারি, পাল্টা ট্রাম্পের বিস্ফোরক সতর্কবার্তা

donald trumpp
Email :5

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরান ঘোষণা করেছে, তারা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর আঘাত হানবে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কড়া সতর্কবার্তা দিয়েছেন।

ট্রাম্প (Donald Trump) বলেন, ইরান দাবি করেছে তারা এমন আঘাত হানবে যা আগে কখনও দেখা যায়নি। তিনি স্পষ্ট ভাষায় জানান, যদি ইরান আমেরিকা বা ইসরায়েলের উপর হামলা চালায়, তবে আমেরিকা এমন শক্তি প্রয়োগ করবে যা ইতিহাসে নজিরবিহীন। তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, খামেনেইর হত্যাকারীদের ইতিহাসের সবচেয়ে ভয়ংকর আক্রমণের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। তাদের বক্তব্যে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি দায়ী করা হয়েছে। বাহিনী দাবি করেছে, এই হামলা ধর্মীয়, নৈতিক ও আইনি নীতির লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা (Donald Trump) হয়, ইরানি জাতির প্রতিশোধের হাত অপরাধীদের ছেড়ে কথা বলবে না। সশস্ত্র বাহিনী ও বাসিজ বাহিনী দেশের মর্যাদা রক্ষায় দৃঢ় থাকবে এবং যে কোনও বহিরাগত বা অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

খামেনেইর মৃত্যুর পর থেকেই পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ তৈরি হয়েছে। একদিকে প্রতিশোধের হুঁশিয়ারি, অন্যদিকে নজিরবিহীন শক্তি প্রয়োগের বার্তা—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশ্বরাজনীতির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts