Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • সবাইকে চমকে বেকসুর খালাস কেজরীবাল! আদালতে আবেগ, বাইরে বেরিয়েই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ
দেশ

সবাইকে চমকে বেকসুর খালাস কেজরীবাল! আদালতে আবেগ, বাইরে বেরিয়েই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ

arvind kejriwal
Email :5

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বড় মোড়। বেকসুর খালাস হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। একই মামলায় মুক্তি পেয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ মোট ২৩ জন অভিযুক্ত। পর্যাপ্ত তথ্যপ্রমাণ দিতে না পারায় তদন্তকারী সংস্থাকেও কড়া ভর্ৎসনা করেছে আদালত।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত-এ রায় ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন কেজরীবাল (Arvind Kejriwal)। আদালতেই তিনি বলেন, তিনি কোনও দুর্নীতি করেননি এবং তিনি সৎ। রায় ঘোষণার পর বাড়ি ফিরেই আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন তিনি। তাঁর দাবি, আজ যদি দিল্লিতে নির্বাচন হয়, তা হলে বিজেপি ১০টির বেশি আসন জিততে পারবে না। এমনকি তিনি বলেন, তাঁর দাবি ভুল প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন (Arvind Kejriwal)।

দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় ক্ষমতায় থাকাকালীনই গ্রেফতার হন কেজরীবাল। এর আগেই একই মামলায় গ্রেফতার হয়েছিলেন সিসোদিয়াও। সেই মামলাকেই হাতিয়ার করে দিল্লি নির্বাচনে প্রচারে নেমেছিল বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই মামলাই নির্বাচনে বড় প্রভাব ফেলেছিল। এবার আদালতের রায়ে খালাস পাওয়ার পর নতুন করে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেন কেজরীবাল।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তাঁর বক্তব্য, দিল্লিতে ফের নির্বাচন হলে বিজেপি বড় ধাক্কা খাবে। একই সঙ্গে তিনি জানান, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি ইচ্ছে করেই জনসমক্ষে কম এসেছিলেন। তাঁর কথায়, সত্য সামনে না আসা পর্যন্ত তিনি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সময় তাঁর পরিবার অনেক কষ্ট সহ্য করেছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts