সাদা রঙের মাহিন্দ্রা গাড়ি। তবে গাড়ির গায়ে লেখা নেই ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল’। চালকের পিছনের সিটে রাখা রয়েছে একের পর এক ফাইল (ED Raid)। বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল, সেই সময় সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন হাতে সবুজ রঙের একটি ফাইল নিয়ে। এরপর তিনি চলে যান আইপ্যাকের অফিসে (ED Raid)।
এরপরই নজরে আসে WB06Y5555 নম্বরের একটি সাদা স্করপিও গাড়ি। গাড়ির ভিতরে পিছনের সিটে দেখা যায় একাধিক ফাইল এবং প্রচুর কাগজপত্র (ED Raid)। ফাইলগুলির রং নীল ও হলুদ। কাচ তোলা অবস্থাতেই গাড়ির ভিতর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি দফতরের নাম লেখা রয়েছে ফাইলের উপর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িটি তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রার করা গাড়ি (ED Raid)।
ফাইলগুলির ভিতরে ঠিক কী নথি রয়েছে বা কোন কোন দফতরের তথ্য সেখানে আছে, তা এখনও জানা যায়নি। তবে গাড়িটিকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের একাধিক আধিকারিক গাড়ির চারপাশে মোতায়েন রয়েছেন। কাউকেই গাড়ির কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না। পুরুষ পুলিশের পাশাপাশি মহিলা পুলিশকেও সেখানে দেখা যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যখন তল্লাশি অভিযান চলছে এবং সেই জায়গায় উপস্থিত রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, তখন এই সাদা গাড়িতে এমন কী রয়েছে, যার জন্য এত কড়া পাহারা? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। গাড়ির ভিতরের নথি ও ফাইল নিয়ে রহস্যই রয়ে গিয়েছে।













