Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভূপেন্দ্র যাদবের বাড়ির বন্ধ ঘরে কী হয়েছিল? মুখ খুললেন সুখেন্দুশেখর
রাজ্য

ভূপেন্দ্র যাদবের বাড়ির বন্ধ ঘরে কী হয়েছিল? মুখ খুললেন সুখেন্দুশেখর

sukhendu sekhar roy
Email :4

তৃণমূল কংগ্রেসে ভাঙনের জল্পনার মাঝেই সোমবারের বৈঠক ঘিরে নতুন তথ্য সামনে আনলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বিদ্রোহী সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। সেই বৈঠকে ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ নিয়েও বিস্তারিত কথা হয়।

সোমবার তৃণমূলের একাংশের সাংসদ পৃথক গোষ্ঠী হিসেবে এনডিএ জোটের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। কাকলী ঘোষ দস্তিদারের নেতৃত্বে একদল সাংসদ এই বিষয়ে সক্রিয় ভূমিকা নেন। সেই দিনই ভূপেন্দ্র যাদবের সরকারি বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

তৃণমূল ছাড়ার পর সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) জানান, তিনি মূলত সৌজন্য সাক্ষাৎ ও চা পানের জন্য সেখানে গিয়েছিলেন। তাঁর কথায়, ভূপেন্দ্র যাদব তাঁকে জানান যে অন্য কয়েকজন পরিচিত সাংসদও সেখানে উপস্থিত রয়েছেন। এরপর তিনি বৈঠকের ঘরে গিয়ে তাঁদের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করেন।

সুখেন্দুশেখরের (Sukhendu Sekhar Roy) দাবি, বৈঠকের শুরুতে বিদ্রোহী সাংসদদের মধ্যে ভবিষ্যৎ রাজনৈতিক পথ নিয়ে কিছুটা সংশয় ছিল। পরে ভূপেন্দ্র যাদব এবং শুভেন্দু অধিকারী সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। আলোচনায় মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে ব্যবহৃত সাংবিধানিক প্রক্রিয়ার প্রসঙ্গও উঠে আসে বলে তিনি জানিয়েছেন।

প্রাক্তন সাংসদের বক্তব্য অনুযায়ী, বৈঠকে সাংবিধানিক বিশেষজ্ঞদের মতামত নিয়েও আলোচনা হয়। বিদ্রোহী সাংসদদের সামনে বিভিন্ন আইনি ও সাংবিধানিক সম্ভাবনার ব্যাখ্যা দেওয়া হয়। সেই আলোচনার পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল।

সুখেন্দুশেখর রায় জানান, তিনি প্রায় চল্লিশ মিনিট বৈঠকে ছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন। তাঁর কথায়, লোকসভার রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকায় তিনি আলোচনার শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন না।

এই ঘটনার পর থেকেই তৃণমূলের অন্দরে রাজনৈতিক জল্পনা আরও বেড়েছে। বিদ্রোহী সাংসদদের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং জাতীয় রাজনীতিতে তার কী প্রভাব পড়বে, তা নিয়েই এখন আলোচনা চলছে রাজনৈতিক মহলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts