Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর শপথের এক মাসের মধ্যেই বড় পদত্যাগ! রবীন্দ্রভারতীর উপাচার্য সোনালীর ইস্তফায় জল্পনা
রাজ্য

শুভেন্দুর শপথের এক মাসের মধ্যেই বড় পদত্যাগ! রবীন্দ্রভারতীর উপাচার্য সোনালীর ইস্তফায় জল্পনা

Email :3

রাজ্যে রাজনৈতিক পালাবদলের এক মাসের মধ্যেই বড় প্রশাসনিক পদক্ষেপ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন সোনালী চক্রবর্তী (Sonali Chakraborty)। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই রাজ্যপাল আর এন রবির কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।

গত ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণের পর তিনি ব্রিগেড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানান। সেই অনুষ্ঠানে শুভেন্দুর পাশেই দেখা গিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীকে (Sonali Chakraborty)। আর সেই ঘটনার এক মাসের মধ্যেই তাঁর পদত্যাগ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

উল্লেখ্য, গত বছর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তীর (Sonali Chakraborty) নাম সুপারিশ করেছিল তৎকালীন রাজ্য সরকার। সেই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বেও ছিলেন। এই কারণে প্রথমে তাঁর নিয়োগে আপত্তি জানিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের বক্তব্য ছিল, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে থাকা অবস্থায় তাঁকে নতুন করে উপাচার্য পদে নিয়োগ করা সম্ভব নয়।

পরবর্তীতে দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছরের আগস্ট মাসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সোনালী চক্রবর্তী। তিনি প্রাক্তন শীর্ষ আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী (Sonali Chakraborty) বলেও পরিচিত।

এবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তাঁর এই পদত্যাগ ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ইস্তফার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাজ্যপাল তাঁর ইস্তফা গ্রহণ করেন কি না, এখন সেদিকেই নজর শিক্ষা মহল ও রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts