Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দুর্নীতির টাকা লুকিয়ে আর রক্ষা নেই! সোমবারই আসছে সম্পত্তি বাজেয়াপ্তের কড়া বিল
রাজ্য

দুর্নীতির টাকা লুকিয়ে আর রক্ষা নেই! সোমবারই আসছে সম্পত্তি বাজেয়াপ্তের কড়া বিল

cm suvendu adhikari 9
Email :3

ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ দুর্নীতি বিরোধী বিল পেশ (Assembly New Bill) করা হতে পারে। ইতিমধ্যেই এই বিল ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

সরকারের দাবি, বেআইনি উপায়ে অর্জিত সম্পত্তি এবং দুর্নীতির মাধ্যমে গড়ে ওঠা আর্থিক সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই নতুন আইন আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু কারাদণ্ড নয়, বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রাখা হবে (Assembly New Bill)।

সূত্রের খবর, নতুন আইনে অবৈধ আয়ের (Assembly New Bill) মাধ্যমে অর্জিত সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার বিধান থাকতে পারে। প্রয়োজনে সেই সম্পত্তি নিলামের মাধ্যমেও বিক্রি করা হবে। সরকারি, বেসরকারি কিংবা অন্য যে কোনও ধরনের সম্পত্তির ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হতে পারে বলে জানা যাচ্ছে।

শুধু দুর্নীতি নয়, বেআইনি দখলদারি, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা ভঙ্গের মতো অভিযোগের ক্ষেত্রেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। প্রশাসনের কাজে বাধা সৃষ্টি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হতে পারে।

সরকারি সূত্রে দাবি, আইনের অপব্যবহার রোধ করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিশ্চিত করাই এই বিলের মূল লক্ষ্য। আইন কার্যকর হলে বেআইনি সম্পদ রক্ষা করা আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

আগামী সোমবার বিধানসভায় বিলটি পেশ হলে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজনৈতিক মহলের মতে, এই বিল রাজ্যের প্রশাসনিক ও আইনি কাঠামোয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts