Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ থামবে নাকি বাড়বে? আমেরিকার উদ্যোগে ইজরায়েল-লেবানন গোপন বৈঠক, সামনে বড় সিদ্ধান্ত
বিদেশ

যুদ্ধ থামবে নাকি বাড়বে? আমেরিকার উদ্যোগে ইজরায়েল-লেবানন গোপন বৈঠক, সামনে বড় সিদ্ধান্ত

israel pm benjamin netanyahu
Email :68

পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার মাঝেই ইজরায়েল ও লেবাননের মধ্যে গুরুত্বপূর্ণ (Israel Lenanan Meeting) আলোচনা শুরু হয়েছে। আমেরিকার মধ্যস্থতায় এই আলোচনা চলছে বলে জানিয়েছে ইজরায়েল। লক্ষ্য একটাই—হিজবুল্লাকে নিরস্ত্র করা, সন্ত্রাসের হুমকি কমানো এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। আমেরিকার উপস্থিতিতে এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে (Israel Lenanan Meeting) ।

সূত্রের খবর, সপ্তাহান্তে আমেরিকায় নিযুক্ত ইজরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা (Israel Lenanan Meeting) লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। সেখানেই পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন নতুনভাবে দায়িত্ব পাওয়া কূটনীতিক ইয়েখিয়েল লেইটার। ইজরায়েল সরকার তাঁকে দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি হিসেবে তুলে ধরেছে।

দায়িত্ব নেওয়ার পরেই লেইটার লেবাননের প্রতিনিধি নাদা হামাদেহ মোয়াওয়াদের সঙ্গে ফোনে কথা বলেন (Israel Lenanan Meeting) । বহু বছর ধরে দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক না থাকায় এই ফোনালাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নতুন পথে হাঁটার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপরই হিজবুল্লা ইজরায়েলের উপর রকেট হামলা চালায় এবং সংঘাত আরও তীব্র হয়। সেই প্রেক্ষিতেই লেবানন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে।

এই অবস্থায় আমেরিকার উদ্যোগে শুরু হওয়া এই আলোচনা পশ্চিম এশিয়ার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই আলোচনা থেকে আদৌ স্থায়ী শান্তির পথ খুলবে কিনা, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts