অভয়ার মায়ের মন্তব্যের সমালোচনা করে ভিডিও পোস্ট করার পর থেকেই সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন আরজে প্রিয়াঙ্কা (RJ Priyanka)। নেটিজেনদের একাংশ তাঁকে নানা কটাক্ষ করায় এবার নিজের অবস্থান স্পষ্ট করে পালটা পোস্ট করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।
সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা (RJ Priyanka) লেখেন, “নিজের কথা বলার জন্য কি কোনও পার্টির লোক হতে হবে? আমি কোনও রাজনীতি করি না। যেটা সত্যি মনে হয়, সেটা বলি। সেই অধিকার আমার আছে।”
তবে তিনি (RJ Priyanka) স্বীকার করে নিয়েছেন, ভিডিওতে তাঁর ভাষা প্রয়োগ ঠিক হয়নি। তাঁর কথায়, “আমার মুখের ভাষা খারাপ ছিল। আমি অনেক বাজেভাবে বলেছিলাম, সেটা ভুল ছিল। কিন্তু বলার উদ্দেশ্য যা ছিল, সেটাই আছে এবং থাকবে।”
বেহালা ও বারুইপুরের ধর্ষণকাণ্ড নিয়ে অভয়ার মায়ের মন্তব্যের বিরোধিতা করেছিলেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশি থাকে। তাই মন্তব্য করার সময় আরও সতর্ক হওয়া প্রয়োজন (RJ Priyanka)।
সমালোচকদের উদ্দেশে তিনি (RJ Priyanka) আরও বলেন, “আমাকে দালাল, চটিচাটা, সেকু, মাকু বলা হচ্ছে। তোমরা ওই করো, আর কিছু হবে না তোমাদের।”
কয়েক দিন আগে বারুইপুরের ধর্ষণকাণ্ড নিয়ে অভয়ার মা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি তীব্র ভাষায় সমালোচনা করেন। তাঁর সেই ভিডিও ঘিরেই শুরু হয় বিতর্ক।
প্রিয়াঙ্কার মন্তব্যের বিরোধিতা করে অনেক নেটিজেন সরব হন। তবে সমালোচনার মুখেও তিনি নিজের বক্তব্য থেকে সরে আসেননি। ভাষার জন্য দুঃখপ্রকাশ করলেও মতামত প্রকাশের অধিকার নিয়ে তিনি অনড় অবস্থান নিয়েছেন।







