Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • মাঠে পড়ে ছিল স্তূপের পর স্তূপ ভোটার কার্ড! বীরভূমে চাঞ্চল্য, আটক বিএলও
জেলা

মাঠে পড়ে ছিল স্তূপের পর স্তূপ ভোটার কার্ড! বীরভূমে চাঞ্চল্য, আটক বিএলও

voter cards
Email :5

বীরভূমের নানুরে (Nanur) বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে কীর্নাহারের পশ্চিম পাড়া এলাকার একটি মাঠ থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক হইচই পড়ে যায়। তদন্তের স্বার্থে এক বিএলও-কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

স্থানীয় (Nanur) সূত্রে জানা গিয়েছে, সকালে কাজে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা মাঠের মধ্যে ছড়িয়ে থাকা ভোটার কার্ড দেখতে পান। কার্ডগুলি সবই পুরনো। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কীর্নাহার থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড উদ্ধার করে তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে খবর, যে মাঠ থেকে (Nanur) ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে, তার পাশেই ওই বিএলও-র বাড়ি। তদন্তে নেমে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকের চিনিশপুর গ্রামের এক প্রাক্তন বিএলও বর্তমানে কীর্নাহারের পশ্চিম পাড়ায় থাকেন। তিনি বিএলও হিসেবে কাজ করার সময় এলাকার বাসিন্দাদের পুরনো ভোটার কার্ড সংগ্রহ করে নতুন কার্ড দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী পুরনো কার্ড নির্বাচন কমিশনের দফতরে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, সেই কার্ড জমা না করে নিজের কাছেই রেখে দিয়েছিলেন তিনি।

পুলিশের অনুমান, পরে সেই পুরনো ভোটার কার্ডই মাঠের ধারে ফেলে দেওয়া হয় (Nanur)। কেন তিনি এই কাজ করলেন এবং কেন কার্ডগুলি জমা দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এসআইআর নিয়ে যখন বীরভূমে বহু মানুষের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক চলছে এবং অনেকেই ট্রাইবুনালের দ্বারস্থ হয়েছেন, ঠিক সেই সময় বিপুল ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts