Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • অবশেষে বড় দায়িত্বে তামিম! বাংলাদেশ ক্রিকেটে শুরু নতুন যুগ
খেলা

অবশেষে বড় দায়িত্বে তামিম! বাংলাদেশ ক্রিকেটে শুরু নতুন যুগ

tamim iqbal
Email :3

বাংলাদেশ ক্রিকেটে শুরু হল নতুন অধ্যায়। দীর্ঘদিন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব সামলানোর পর এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। রবিবার পরিচালনা পর্ষদের নির্বাচনে সর্বাধিক সমর্থন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক (Tamim Iqbal)।

তামিমের (Tamim Iqbal)সঙ্গে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। যদিও আরও এক জন সহ-সভাপতির নাম এখনও প্রকাশ করা হয়নি। চলতি বছরের এপ্রিলে আগের বোর্ড ভেঙে দেওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তামিম। সেই সময় থেকেই বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর তামিম (Tamim Iqbal) জানান, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব বিষয়ে আলোচনা করা হবে। সংবিধান সংশোধনের প্রয়োজন হলে তা বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর কথায়, বোর্ড শুধু কয়েক জন পরিচালকের নয়, হাজার হাজার কাউন্সিলরের মতামতও সমান গুরুত্বপূর্ণ। ক্রিকেটের স্বার্থে যা প্রয়োজন, সেটাই করা হবে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার তামিম দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি একদিনের ম্যাচ এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংগ্রহ প্রায় ১৫ হাজার রান। রয়েছে ২৫টি শতরানও।

ক্রিকেটার হিসেবে সাফল্যের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তামিম। বোর্ডের ভাবমূর্তি উন্নত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কারণে ক্রিকেট মহলের অনেকেরই প্রথম পছন্দ ছিলেন তিনি। সবচেয়ে কম বয়সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার নজিরও গড়লেন তামিম ইকবাল।

এখন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন প্রতিভা তুলে আনা এবং আন্তর্জাতিক মঞ্চে দলের সাফল্য ধরে রাখার বড় দায়িত্ব তাঁর কাঁধেই।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts