Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • সালগাঁওকরের শেষ চাল কী? দৃশ্যম ৩ ট্রেলার প্রকাশ্যে আসতেই বাড়ল উত্তেজনা
বিনোদন

সালগাঁওকরের শেষ চাল কী? দৃশ্যম ৩ ট্রেলার প্রকাশ্যে আসতেই বাড়ল উত্তেজনা

drishyam three tailor edit
Email :1

‘খেলা এখনও বাকি’—এই হুঁশিয়ারি দিয়েই শুরু হয়েছে দৃশ্যম ৩-এর ট্রেলার (Drishyam 3 Trailer)। প্রথম দুই ছবির মতো তৃতীয় ছবিতেও (Drishyam 3 Trailer) রহস্য এবং রোমাঞ্চের কমতি নেই। বরং এবার বিজয় সালগাঁওকরের সামনে বিপদ আরও বড়। নিজের পরিবারকে বাঁচাতে এক সাধারণ মানুষ কতটা দূর যেতে পারেন, সেই প্রশ্নই ফের সামনে এনে দিয়েছে ছবির নতুন ট্রেলার।

বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও দেখা যাবে অজয় দেবগনকে (Drishyam 3 Trailer)। প্রথম দুই ছবিতে নিজের পরিবারকে বাঁচাতে একের পর এক বুদ্ধির চাল দিয়ে পুলিশকে বিভ্রান্ত করেছিলেন বিজয়। কিন্তু তৃতীয় ছবিতে পরিস্থিতি আরও কঠিন। এত দিনের লুকিয়ে রাখা রহস্য কি এবার প্রকাশ্যে চলে আসবে, সেই প্রশ্নই ঘুরছে ট্রেলার জুড়ে।

বিজয়ের পুরনো কৌশল ছিল, প্রতিপক্ষকে সব সময় এক ধাপ পিছনে রাখা। ‘তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়’—এই ভাবনাতেই এত দিন পুলিশকে সামলেছেন তিনি। কিন্তু এবার তাঁর সামনে এমন এক পুলিশ অফিসার, যিনি সহজে হাল ছাড়বেন না (Drishyam 3 Trailer)।

দৃশ্যম ৩-তে (Drishyam 3 Trailer) ক্রাইম ব্রাঞ্চের পুলিশ সুপার রাজবীর সিং তোমরের চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলাওয়াতকে। তাঁর চরিত্রটি অত্যন্ত তীক্ষ্ণবুদ্ধির বলে ট্রেলার থেকেই ইঙ্গিত মিলেছে। বিজয় সালগাঁওকরের পরিবারের পিছনে পড়াই তাঁর প্রধান লক্ষ্য। পুরনো মামলার রহস্যের জট খুলে সত্যিটা সামনে আনতে মরিয়া তিনি।

রাজবীর দায়িত্ব নেওয়ার পরেই পুরনো প্রশ্নগুলি ফের সামনে আসতে শুরু করে। বিজয়ের পরিবারকে ঘিরে এত দিনের যে রহস্য, তার কতটা এখনও অজানা? সত্যিই কি পুলিশ এবার এমন কোনও প্রমাণ হাতে পাবে, যা এত দিন বিজয়কে নিরাপদে রেখেছিল? ট্রেলার সেই উত্তর দেয়নি। বরং আরও কয়েকটি নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

বিজয় এবং রাজবীরের এই লড়াইকে ঘিরেই জমে উঠেছে ছবির রহস্য। এক দিকে নিজের পরিবারকে বাঁচানোর মরিয়া চেষ্টা, অন্য দিকে সত্যি খুঁজে বার করতে পুলিশ অফিসারের একের পর এক চাল। ফলে তৃতীয় ছবিতে সেই পুরনো ‘ইঁদুর-বিড়াল’ দৌড় আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলেই ট্রেলার থেকে ইঙ্গিত মিলছে।

ছবিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রকাশ রাজকে। কর্পোরেট আইনজীবীর ভূমিকায় তাঁর উপস্থিতিও ট্রেলারে নজর কেড়েছে। বিজয়ের লড়াইয়ে এই চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত।

দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ২ অক্টোবর তারিখটির সম্পর্কও বেশ গুরুত্বপূর্ণ (Drishyam 3 Trailer)। আগের ছবিগুলির গল্পে এই তারিখকে ঘিরেই একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। এবারও তৃতীয় ছবির মুক্তির দিন হিসেবে ২ অক্টোবরকেই বেছে নেওয়া হয়েছে। ছবির নামেও শেষ অধ্যায়ের ইঙ্গিত রয়েছে।

তাই প্রশ্ন একটাই—এ বার কি সত্যিই বিজয় সালগাঁওকরের এত দিনের সব চালের শেষ হতে চলেছে? নাকি শেষ মুহূর্তেও নতুন কোনও বুদ্ধির খেলায় সবাইকে চমকে দেবেন তিনি? সেই উত্তর মিলবে ২ অক্টোবর বড় পর্দায়। দৃশ্যম ৩-এর ট্রেলার প্রকাশের পর থেকেই এই প্রশ্ন নিয়েই এখন আগ্রহ বাড়ছে দর্শকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts