Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বড় সিদ্ধান্ত রাজ্যের! গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ সরকার
রাজ্য

বড় সিদ্ধান্ত রাজ্যের! গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতি চেয়ে কেন্দ্রের দ্বারস্থ সরকার

gangasagar
Email :4

গঙ্গাসাগর (Gangasagar) মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে গঙ্গাসাগরকে (Gangasagar) বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কাছেও আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে।

রাজ্য সরকারের দাবি, গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম প্রাচীন, বৃহৎ এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী, সাধু-সন্ত এবং দেশ-বিদেশের পর্যটক এখানে আসেন (Gangasagar)। তাই জাতীয় মেলার স্বীকৃতি পেলে গঙ্গাসাগরের ঐতিহ্য আরও বিস্তৃতভাবে দেশের সামনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণ, নথিভুক্তকরণ, লোকসংস্কৃতির বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য পৌঁছে দেওয়ার কাজও আরও সহজ হবে।

রাজ্য সরকারের প্রস্তাবে গঙ্গাসাগরের (Gangasagar) সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক ব্যাখ্যা কেন্দ্র তৈরি, ঐতিহ্যবাহী শিল্প ও লোকসংস্কৃতির প্রচার, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজনের জন্যও কেন্দ্রের সহায়তা চাওয়া হয়েছে।

এর পাশাপাশি কেন্দ্রের প্রসাদ প্রকল্পের আওতায় গঙ্গাসাগরকে আধুনিক ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে। এই পরিকল্পনায় উন্নত তীর্থযাত্রী পরিকাঠামো, পর্যটকদের জন্য আধুনিক সুবিধা, পরিবেশবান্ধব উন্নয়ন, স্মার্ট যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, নদীতীর উন্নয়ন এবং প্রয়োজনীয় জনপরিকাঠামো তৈরির কথা উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরির কাজও শুরু করা হবে। প্রয়োজনে কেন্দ্রের সহযোগিতা নেওয়ার কথাও জানানো হয়েছে। সরকারের আশা, গঙ্গাসাগরকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্র ইতিবাচক ভূমিকা নেবে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts