Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • ধর্ম জানতে চেয়েই নৃশংস হামলা! ‘মুসলিম’ শুনে ভারতীয়কে পরপর ছুরির কোপ, আতঙ্কে আমেরিকা
বিদেশ

ধর্ম জানতে চেয়েই নৃশংস হামলা! ‘মুসলিম’ শুনে ভারতীয়কে পরপর ছুরির কোপ, আতঙ্কে আমেরিকা

attack on india
Email :5

আমেরিকায় এক ভারতীয় নাগরিকের উপর ভয়াবহ হামলার (Attack On Indian) ঘটনা সামনে এসেছে। অভিযোগ, প্রথমে তাঁর ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়। তিনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতেই হামলাকারী ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। একের পর এক ছুরির আঘাতে গুরুতর জখম (Attack On Indian) হন ওই ভারতীয়। ঘটনাটি ঘটেছে উটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ভ্যালি সিটির একটি শপিং মলের সামনে। প্রকাশ্যে এমন হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ভারতীয়র(Attack On Indian) নাম সোহেল। তিনি ওই শপিং মলের একটি দোকানে কাজ করতেন। অভিযুক্ত পিটার মাইকেল লারসেন প্রথমে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। কোথা থেকে এসেছেন জানতে চান। সোহেল নিজের ভারতীয় পরিচয় জানান। এরপর তিনি মুসলিম কি না জানতে চান অভিযুক্ত। সোহেল হ্যাঁ বলতেই আচমকা ছুরি বের করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত পনেরো বার ছুরি মারা হয়েছে তাঁকে।

ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে সোহেলকে (Attack On Indian) উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর একাধিক অস্ত্রোপচার হয়েছে এবং এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী এমনভাবে আক্রমণ করছিল, যেন তাঁকে হত্যা করাই তার উদ্দেশ্য।

পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, মুসলিম পরিচয় জানার পরই সে হামলা চালায়। তদন্তকারীদের কাছে সে দাবি করেছে, মুসলিমদের হত্যা করাই তার উদ্দেশ্য ছিল। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার পর আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিক ভারতীয় নাগরিক ও ছাত্রের উপর হামলার ঘটনা সামনে এসেছে। ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে প্রকাশ্যে এই হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts