Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • কে কত কাজ করল, কত চাকরি হল! সব তথ্য এবার জনতার সামনে আনছে সরকার
রাজ্য

কে কত কাজ করল, কত চাকরি হল! সব তথ্য এবার জনতার সামনে আনছে সরকার

bjp goernment
Email :4

রাজ্য সরকারের কাজের পূর্ণ হিসাব এবার জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করে সরকারের বিভিন্ন দপ্তরের কাজ, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়নমূলক পদক্ষেপের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে (BJP Government)।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল (BJP Government) জানান, এই শ্বেতপত্র তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কমিটিতে মোট পাঁচজন সদস্য থাকবেন। পাশাপাশি রাজ্যে নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে আরও একটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হবেন শিল্পমন্ত্রী তাপস রায়।

সরকারের (BJP Government) দাবি, রাজ্যের মানুষ কী কাজ হয়েছে, কোথায় কত বিনিয়োগ এসেছে এবং কত মানুষের কর্মসংস্থান হয়েছে, সেই তথ্য জানার অধিকার রাখেন। সেই কারণেই সব তথ্য একত্র করে শ্বেতপত্র প্রকাশ করা হবে।

অগ্নিমিত্রা পাল বলেন, আগের সরকারের সময়ও বারবার বিনিয়োগ, শিল্প এবং কর্মসংস্থানের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই তথ্য জনসমক্ষে আনা হয়নি। বর্তমান সরকার সেই পথে না হেঁটে সমস্ত তথ্য স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়।

সরকারি (BJP Government) সূত্রে জানা গিয়েছে, শ্বেতপত্রে বিভিন্ন দপ্তরের কাজের পাশাপাশি আগের সরকারের আমলে হওয়া অভিযোগিত অনিয়ম এবং দুর্নীতির বিষয়েও তথ্য সংগ্রহ করা হতে পারে। কোন দপ্তরে কী ধরনের অনিয়ম হয়েছে এবং তার সঙ্গে কারা যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও আলোচনা হয়েছে। সরকার জানিয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি খসড়া প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts