Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ক্ষমতা হারাতেই বড় ধাক্কা! মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হল নির্মল মাজিকে
রাজ্য

ক্ষমতা হারাতেই বড় ধাক্কা! মেডিক্যাল কাউন্সিল থেকে সরানো হল নির্মল মাজিকে

nirmal maji 1
Email :9

বাংলায় তৃণমূল সরকারের পতনের পর এবার বড়সড় পরিবর্তন দেখা গেল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং চিকিৎসক নির্মল মাজিকে (Nirmal Maji) কাউন্সিলের সদস্যপদ থেকে সরিয়ে দিল নতুন রাজ্য সরকার। সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শুধু নির্মল মাজিই (Nirmal Maji) নন, আরও দুই সদস্য ডা. সৌরভ পাল এবং ডা. অসীমকুমার সরকারকেও কাউন্সিল থেকে অপসারণ করা হয়েছে। এঁরা তিনজনই তৎকালীন তৃণমূল সরকার মনোনীত সদস্য ছিলেন।

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে যুক্ত ছিলেন নির্মল মাজি (Nirmal Maji)। প্রায় দেড় দশক ধরে তিনি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। তবে সরকার বদলের পর সেই সম্পর্কেও ইতি পড়ল।

সূত্রের খবর, নির্মল মাজি, সৌরভ পাল এবং অসীম সরকার— তিনজনকেই কাউন্সিলের বর্তমান সভাপতি ডা. সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ বলে মনে করা হত। তাই এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক এবং চিকিৎসক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বর্তমান কাউন্সিল গঠনের সময় থেকেই সদস্য ছিলেন নির্মল মাজি (Nirmal Maji) এবং সৌরভ পাল। পরে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে তাঁর জায়গায় অসীমকুমার সরকারকে মনোনীত করা হয়েছিল।

এখন প্রশ্ন উঠছে, এই তিন শূন্যপদে কাদের আনা হবে। নতুন সরকার কোন চিকিৎসকদের কাউন্সিলে জায়গা দেয়, সেদিকেই নজর চিকিৎসক মহলের।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে গোঘাট কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন নির্মল মাজি (Nirmal Maji)। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি। এরপর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গিয়ে ছাত্রদের বিক্ষোভের মুখেও পড়েছিলেন নির্মল মাজি। স্লোগান এবং বিক্ষোভের জেরে ভাষণ না দিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে।

রাজনৈতিক মহলের মতে, সরকার পরিবর্তনের পর প্রশাসনিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে এই সিদ্ধান্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts