যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মাঝেই ভয়ংকর ড্রোন হামলায় (Drone Attack) কেঁপে উঠল রাশিয়ার রাজধানী মস্কো। ইউক্রেনের ছোড়া শয়ে শয়ে ড্রোনে কার্যত ঢেকে যায় মস্কোর আকাশ। এই হামলায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে এক ভারতীয় নাগরিকও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। চলতি বছরে রাশিয়ার মাটিতে এটিই ইউক্রেনের সবচেয়ে বড় হামলা বলে দাবি করা হচ্ছে (Drone Attack)।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত (Drone Attack) করা হয়েছে। তবুও বহু ড্রোন মস্কোর বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে। চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। কয়েক দিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ড্রোন (Drone Attack) ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। সেই হামলার পরই পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
হামলার পর সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন জেলেনস্কি। সেখানে দেখা যায়, মস্কোর আকাশে একের পর এক ড্রোন উড়ছে। চারদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইউক্রেনের ড্রোন মস্কোর বহু দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
এদিকে, হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। সেখানে থাকা ভারতীয় শ্রমিকদের প্রয়োজনীয় সাহায্য করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে নিহত ভারতীয়র পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
সোশাল মিডিয়ায় জেলেনস্কি লেখেন, “এই যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছে রাশিয়াই। আমাদের শহর ও সাধারণ মানুষের উপর লাগাতার হামলা করা হচ্ছে। তার জবাবেই এই পদক্ষেপ।”
উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের সংঘর্ষবিরতি শেষ হয়েছিল গত মঙ্গলবার। এরপর নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও দুই দেশ আবারও একে অপরের উপর হামলা চালাতে শুরু করেছে। চলতি সপ্তাহের শুরুতে কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন। এবার সেই হামলার পাল্টা জবাব দিল ইউক্রেন।













