Shopping cart

TnewsTnews
  • Home
  • বিনোদন
  • ধুতি-পাঞ্জাবিতে কান মাতালেন বাংলার নিরঞ্জন! লাল গালিচায় নজর কাড়লেন ‘বাঙালিবাবু’
বিনোদন

ধুতি-পাঞ্জাবিতে কান মাতালেন বাংলার নিরঞ্জন! লাল গালিচায় নজর কাড়লেন ‘বাঙালিবাবু’

laughtersane
Email :223

চলতি বছর ৭৯ তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার পা রাখলেন বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল, যিনি লাফটারসেন (Laughtersane) নামে পরিচিত। আর প্রথম উপস্থিতিতেই কানের লাল গালিচায় নজর কাড়লেন তিনি। ধুতি-পাঞ্জাবি, কালো কোট, চোখে পুরনো দিনের ফ্রেমের চশমা আর হাতে সাবেকি ঘড়ি— একেবারে বাঙালিবাবুর সাজে বিশ্বমঞ্চে হাজির হন নিরঞ্জন।

এই প্রথম কোনও বাঙালি কনটেন্ট ক্রিয়েটর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন। তাই নিরঞ্জনের (Laughtersane) এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর কানের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও। কখনও সাদা পোশাকে, কখনও আবার রঙিন সাজে ধরা দিয়েছেন তিনি।

মজার ভিডিও থেকে শুরু করে নানা সামাজিক বিষয় নিয়ে সংবেদনশীল কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছিলেন নিরঞ্জন (Laughtersane)। গত বছর অভিনয় জগতেও পা রাখেন তিনি। এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলার প্রতিনিধিত্ব করে আরও একবার নজর কাড়লেন এই তরুণ কনটেন্ট ক্রিয়েটর।

কানের লাল গালিচায় দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন নিরঞ্জন (Laughtersane)। সাংবাদিকদের তিনি বলেন, “খুব নার্ভাস লাগছে, আবার খুব উত্তেজিতও লাগছে।” নিজের পোশাক ও হাতে থাকা পুরনো ঘড়ির কথাও ব্যাখ্যা করেন তিনি। হাসিমুখে জানান, এই সাজের মধ্যেই তিনি বাঙালিয়ানাকে তুলে ধরতে চেয়েছেন।

এর আগে ফ্রান্সে পৌঁছে ছাত্রজীবনের একটি মজার স্মৃতিও শেয়ার করেছিলেন নিরঞ্জন। তিনি জানান, একসময় শিক্ষক তাঁকে বলেছিলেন, তিনি জীবনে খুব বেশি দূর এগোতে পারবেন না। কারণ তিনি একবার গণিতের একটি সূত্র ভুলে গিয়েছিলেন। সেই স্মৃতি মনে করেই মজা করে নিরঞ্জন বলেন, “ফ্রান্স থেকে যাত্রা শুরু করলাম। তবুও এখনও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মনে করতে পারছি না।”

নিরঞ্জনের এই কান যাত্রা ঘিরে এখন সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। বাংলার এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে গর্বিত তাঁর অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts