Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • হাসপাতালগুলোতে এবার কড়া নজর শুভেন্দুর! দালালরাজ বন্ধে বড় সিদ্ধান্ত
রাজ্য

হাসপাতালগুলোতে এবার কড়া নজর শুভেন্দুর! দালালরাজ বন্ধে বড় সিদ্ধান্ত

suvendu adhikari cm 12
Email :5

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সাধারণ মানুষের জন্য সহজ করতে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শুক্রবার এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা, কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, চিকিৎসক ও আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বৈঠকে হাসপাতালগুলিতে দালালরাজ, রেফার ব্যবসা এবং অব্যবস্থার বিরুদ্ধে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

সূত্রের খবর, সব সরকারি হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে বড় ডিসপ্লে বোর্ড রাখতে হবে, যেখানে কতগুলি বেড রয়েছে এবং কতগুলি বেডে রোগী ভর্তি রয়েছেন, সেই তথ্য স্পষ্টভাবে দেখাতে হবে (CM Suvendu Adhikari)।

হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স ও কর্মীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল চত্বরে বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়েও কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে (CM Suvendu Adhikari)।

রাজ্যজুড়ে অ্যাপ নির্ভর অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রতিটি অ্যাম্বুল্যান্সে জিপিএস ট্র্যাকার বসানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যভবনে একটি বিশেষ ওয়াররুম তৈরি হবে। সেই ওয়াররুমের সঙ্গে সরাসরি সংযোগ থাকবে মুখ্যমন্ত্রীর দপ্তরের। হাসপাতালের পরিস্থিতির উপর নজর রাখবেন খোদ মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

খুব শীঘ্রই বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের জন্য সংরক্ষিত ১৫ শতাংশ বেড ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, রাজ্যের বহু বেসরকারি হাসপাতাল সরকারি জমি বা সুবিধা পেয়ে থাকে। সেই কারণে নির্দিষ্ট সংখ্যক বেড সাধারণ মানুষের চিকিৎসার জন্য রাজ্য ব্যবহার করতে পারে (CM Suvendu Adhikari)।

স্বাস্থ্য ব্যবস্থায় এই একের পর এক সিদ্ধান্তকে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক ও স্বাস্থ্য মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts