Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে রহস্যময় গুলি, খতম কুখ্যাত জঙ্গি! কে মারল হাফিজের ঘনিষ্ঠকে?
বিদেশ

পাকিস্তানে রহস্যময় গুলি, খতম কুখ্যাত জঙ্গি! কে মারল হাফিজের ঘনিষ্ঠকে?

terrorist
Email :6

পাকিস্তানে ফের রহস্যজনক গুলিবর্ষণ, নিহত কুখ্যাত জঙ্গি নেতা। অজ্ঞাত বন্দুকবাজের হামলায় মৃত্যু হল হাফিজ সইদের ঘনিষ্ঠ লস্কর জঙ্গি শেখ ইউসুফ আফ্রিদির (Pakistan)। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। জানা গিয়েছে, আচমকাই গুলি চালিয়ে তাকে হত্যা করে হামলাকারীরা এবং দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কারা এই হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করলেও দুষ্কৃতীদের কোনও হদিস মেলেনি (Pakistan)।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আফ্রিদি লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা ছিল এবং হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত (Pakistan)। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সংগঠনের কার্যকলাপ দেখভাল করত সে। এখান থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানোর কাজ চলত বলে অভিযোগ। একাধিকবার তাকে প্রকাশ্যে হাফিজ সইদের সঙ্গে দেখা গিয়েছে। তার মৃত্যুকে অনেকেই বড় ঘটনা বলে মনে করছেন (Pakistan)।

পাকিস্তান পুলিশের তরফে জানানো হয়েছে, এটি পরিকল্পিত খুন হতে পারে। হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে (Pakistan)। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে একের পর এক জঙ্গি নেতার এভাবে খুন হওয়ার ঘটনা সামনে আসছে, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

এই ধরনের ঘটনাকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, অজ্ঞাত পরিচয়ের হামলাকারীরা লক্ষ্য করে জঙ্গি নেতাদের হত্যা করছে। যদিও এই বিষয়ে কোনও সরকারি নিশ্চিত তথ্য সামনে আসেনি। ভারতের পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে, অন্য কোনও দেশের অভ্যন্তরীণ ঘটনায় তারা জড়িত নয় এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রশ্নই ওঠে না।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts