Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলল কমিশন, চাপে খাড়গে
দেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য! ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলল কমিশন, চাপে খাড়গে

mallikarjun Kharge and PM Modi
Email :8

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে চাপে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তাঁর বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন তাঁকে নোটিস পাঠিয়ে জানিয়েছে, তাঁর মন্তব্য নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল। কমিশন ২৪ ঘণ্টার মধ্যে তাঁর কাছে জবাব চেয়েছে (Mallikarjun Kharge)।

বুধবারই খাড়গের (Mallikarjun Kharge) বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, কিরেন রিজিজু এবং অর্জুন রাম মেঘওয়ালের মতো নেতারা উপস্থিত ছিলেন। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয় কংগ্রেস সভাপতিকে।

বর্তমানে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে রয়েছেন খাড়গে (Mallikarjun Kharge)। একটি সাংবাদিক বৈঠকে এআইএডিএমকে এবং বিজেপির জোট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন, যারা মোদির সঙ্গে হাত মেলাচ্ছে তারা গণতন্ত্রকে দুর্বল করছে। তাঁর ওই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।

এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। তাদের দাবি, এই ধরনের ভাষা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে খাড়গে (Mallikarjun Kharge) বলেন, তিনি প্রধানমন্ত্রীকে জঙ্গি বলেননি, বরং বলতে চেয়েছেন যে বিরোধীদের ভয় দেখানো হয়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধীদের চাপে রাখা হচ্ছে।

তবে তাঁর এই সাফাইয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত জবাব চেয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts