Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে ছাই কারখানা, মৃত অন্তত তেরো
দেশ

ভয়াবহ বিস্ফোরণ! মুহূর্তে ছাই কারখানা, মৃত অন্তত তেরো

tamil nadu blast
Email :5

তামিলনাড়ুর (Tamil Nadu Blast) বিরুধুনগর জেলায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার বিকেলের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কারখানার ভিতরে প্রায় ত্রিশ জন শ্রমিক কাজ করছিলেন। আচমকাই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে কারখানার একাংশে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় কারখানার কিছু অংশ ধসে পড়ে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে (Tamil Nadu Blast)।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী ও পুলিশ (Tamil Nadu Blast)। শুরু হয় উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ছয়জন আহতকে উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে উদ্ধারকাজ এখনও চলছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে (Tamil Nadu Blast)।

এই মর্মান্তিক ঘটনার পর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থলে আধিকারিকদের পাঠিয়ে পরিস্থিতির উপর নজর রাখার কথাও জানিয়েছেন তিনি (Tamil Nadu Blast)।

উল্লেখ্য, বিরুধুনগর জেলায় এর আগেও একাধিকবার বাজি কারখানায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক দিন আগেই একই জেলায় আরেকটি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছিল। গত বছরও একাধিক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছিল। ফলে বারবার এই ধরনের ঘটনা সামনে আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts