Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটাভুটিতে হার! মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধি বিল আটকাল সংসদে
দেশ

ভোটাভুটিতে হার! মহিলা সংরক্ষণ ও আসন বৃদ্ধি বিল আটকাল সংসদে

parliaent edit
Email :4

লোকসভায় (Parliament) গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বিল নিয়ে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত বিলটি পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পেল না সরকার।

শুক্রবার লোকসভায় (Parliament) এই বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮টি এবং বিপক্ষে পড়ে ২৩০টি ভোট। মোট ৫২৮ জন সদস্য ভোট দেন। ফলে প্রয়োজনীয় সংখ্যা না পাওয়ায় বিলটি পাশ করা সম্ভব হয়নি। স্পিকার ফলাফল ঘোষণা করার পরই বিরোধী শিবিরে উচ্ছ্বাস দেখা যায়।

এই বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, যারা আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করছেন, তারা আসলে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির আসন বৃদ্ধির বিরোধিতা করছেন। তিনি আরও বলেন, দক্ষিণের রাজ্যগুলির আসন সংখ্যা কমবে না, বরং মোট আসন বাড়লে সেই অনুযায়ী তাদের অংশও বাড়বে।

এই গুরুত্বপূর্ণ ভোটাভুটিতে (Parliament) অংশ নিতে লোকসভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ দাবি করেন, মহিলাদের সংরক্ষণ নিয়ে কেউ সরাসরি বিরোধিতা করছে না, কিন্তু বিভিন্ন শর্ত তুলে ধরে বিরোধীরা বিলটি আটকে দিতে চাইছে। তিনি সকলকে বিলটির পক্ষে সমর্থন করার আবেদন জানান।

অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, তারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধী নন, তবে এর সঙ্গে আসন পুনর্বিন্যাসকে যুক্ত করার বিরোধিতা করছেন। এদিন লোকসভায় তৃণমূলের একুশ জন সাংসদ উপস্থিত ছিলেন।

ভোটাভুটির পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ভোটের পর বিরোধী শিবিরের এক শীর্ষ নেতা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেন এবং সংসদে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। এই ঘটনার পর ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts