Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ভোটের মুখে বড় সিদ্ধান্ত! ৪০ বাংলাদেশিকে নাগরিকত্ব, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
জেলা

ভোটের মুখে বড় সিদ্ধান্ত! ৪০ বাংলাদেশিকে নাগরিকত্ব, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

caa north bengal
Email :4

ভোটের আগে উত্তরবঙ্গে নাগরিকত্ব ইস্যু নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল। অভিযোগ উঠেছে, বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন ধরে বসবাস করা বেশ কিছু মানুষকে নাগরিকত্ব (CAA) দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমা এলাকায় বাংলাদেশ থেকে আসা চল্লিশ জনেরও বেশি হিন্দু নাগরিককে নাগরিকত্ব (CAA) দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় তাঁদের হাতে সরকারি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এই শংসাপত্র পেয়ে খুশি সংশ্লিষ্ট পরিবারগুলি। দীর্ঘদিন ভারতে থাকলেও এতদিন তারা আনুষ্ঠানিক স্বীকৃতি পাননি।

প্রশাসন সূত্রে খবর, গত কয়েক মাস ধরে আবেদন যাচাই, শুনানি এবং নথিপত্র পরীক্ষা করার পর এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। ক্রান্তি ব্লক থেকে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল (CAA)। ভোজারিপাড়া-সহ বিভিন্ন এলাকায় বহু পরিবার ইতিমধ্যেই এই সুবিধা পেয়েছে। ময়নাগুড়ি, রাজগঞ্জ এবং জলপাইগুড়ির অন্যান্য এলাকা থেকেও কয়েকজন আবেদনকারীর নাগরিকত্ব মঞ্জুর হয়েছে।

তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন। তার আগেই এই নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে (CAA)।

একই সময়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও বিতর্ক চলছে। অনেকের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

সব মিলিয়ে নাগরিকত্ব দেওয়া এবং ভোটার তালিকা সংশোধন—এই দুই বিষয়ই এখন উত্তরবঙ্গের রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাগুলির প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts