Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • রাহানের ঝড়, তবুও হতাশ কেকেআর! শেষ মুহূর্তে ভেস্তে গেল ২০০র স্বপ্ন
খেলা

রাহানের ঝড়, তবুও হতাশ কেকেআর! শেষ মুহূর্তে ভেস্তে গেল ২০০র স্বপ্ন

kkr
Email :4

সমালোচনার জবাব ব্যাটে দিলেন অজিঙ্ক রাহানে। ইডেনে ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় রানের দিকে এগিয়ে দেন তিনি (IPL 2026)। তাঁর সঙ্গে দারুণ সঙ্গ দেন তরুণ অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু শেষ পর্যন্ত কেকেআরের ব্যাটিং আবারও প্রশ্নের মুখে পড়ল। ভালো শুরু করেও বড় স্কোরে পৌঁছতে পারল না দল। নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে ১৮১ রান তুলল কেকেআর (IPL 2026)।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স (IPL 2026)। প্রথম ওভার থেকেই চাপ তৈরি করেন মহম্মদ শামি। তিনি উইকেট না পেলেও খুবই নিয়ন্ত্রিত বোলিং করেন। চার ওভারে দেন মাত্র ২৭ রান। তাঁর চাপের সুযোগ নিয়ে উইকেট তুলে নেন প্রিন্স যাদবরা। ফলে শুরু থেকেই ধাক্কা খায় কেকেআর (IPL 2026)।

ওপেন করতে নেমে আবারও হতাশ করেন ফিন অ্যালেন। আট বলে মাত্র নয় রান করে ফিরতে হয় তাঁকে। এরপর রাহানে ও রঘুবংশী ইনিংস সামলান। রাহানে ২৪ বলে ৪১ রান করেন, আর রঘুবংশী ৩৩ বলে ৪৫ রান করেন। তাঁদের ব্যাটে একটা সময়ে মনে হচ্ছিল দল সহজেই ২০০ রান পেরোবে (IPL 2026)।

কিন্তু মাঝের ওভারের পরেই আবার ভেঙে পড়ে ব্যাটিং। রিঙ্কু সিং মাত্র চার রান করে আউট হন। বড় প্রত্যাশা থাকলেও ক্যামেরন গ্রিনও দ্রুত রান তুলতে পারেননি। তিনি ২৪ বলে ৩২ রান করেন (IPL 2026) ।

শেষ দিকে কিছুটা লড়াই দেন রভম্যান পাওয়েল। ২৪ বলে ৩৯ রান করে তিনি দলকে ১৮০র গণ্ডি পার করান। তবে এই রান কতটা লড়াইয়ের জন্য যথেষ্ট, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অন্যদিকে, এই রান তাড়া করতে নামবে লখনউ সুপার জায়ান্টস। দলের নেতৃত্বে রয়েছেন ঋষভ পন্থ। ইডেনের এই পিচে ১৮১ রান রক্ষা করা কতটা সম্ভব, সেটাই এখন দেখার।

এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন মোহনবাগানের দুই তারকা দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেন। তাঁদের সামনে জয় তুলে দিতে পারবে কি না লখনউ, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts