ভোটের দামামা বেজে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল অসম, কেরলম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ( Assembly Election)। একসঙ্গে তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হওয়ায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইভিএম থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা—সব কিছুই নির্বাচনী আধিকারিকদের হাতে পৌঁছে গিয়েছে। তিন জায়গা মিলিয়ে মোট ২৯৬টি আসনে ভোট গ্রহণ হবে ( Assembly Election)।
কেরলমে মোট ১৪০টি আসনে ভোট হবে। সেখানে মূল লড়াই শাসক বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের মধ্যে। পাশাপাশি বিজেপিও লড়াইয়ে রয়েছে ( Assembly Election)।
অসমে ১২৬টি আসনে ভোট গ্রহণ হবে। সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবার ক্ষমতায় ফিরতে পারবেন কি না, তা নিয়েই জোর চর্চা চলছে। প্রায় আড়াই কোটি ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে পুদুচেরিতে ৩০টি আসনে নির্বাচন হবে। মোট ২৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে প্রায় সাড়ে নয় লক্ষ ভোটার ভোট দেবেন।
এই তিন জায়গার ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ মে। এখন সকলের নজর আগামীকালের ভোটের দিকে, যেখানে নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের রাজনৈতিক ভবিষ্যৎ।













