Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ‘বাংলা মাগে কমল ফুল’! বঙ্কিম আবেগকে সঙ্গে নিয়ে বারাকপুরে ভোটপ্রচারে রাজনাথ
জেলা

‘বাংলা মাগে কমল ফুল’! বঙ্কিম আবেগকে সঙ্গে নিয়ে বারাকপুরে ভোটপ্রচারে রাজনাথ

rajnath singh 1
Email :5

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবেগকে হাতিয়ার করতে দেখা যাচ্ছে বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বঙ্কিমদা’ সম্বোধনের পর সেই আবেগ আরও জোরালো করতে এবার মাঠে নামলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

মঙ্গলবার বারাকপুরে ভোট প্রচারে এসে তিনি (Rajnath Singh) ‘বন্দে মাতরম’-এর কথা স্মরণ করেন এবং বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানান। এদিন বারাকপুর শিল্পাঞ্চলের একাধিক বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেন। সেই উপলক্ষে প্রার্থীদের নিয়ে বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করেন রাজনাথ সিং।

এবার নৈহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন সুমিত্র চট্টোপাধ্যায়, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর। তিনি বঙ্কিমভবনের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে নানা সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বিজেপি এই প্রার্থীকেই সামনে এনে বাঙালি ভোটারদের একত্র করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে।

সভা থেকে রাজনাথ সিং (Rajnath Singh) বলেন, বাংলার মাটিতে এলেই তিনি গর্ব অনুভব করেন। তাঁর কথায়, ‘বন্দে মাতরম’ শুধু একটি গান নয়, এটি দেশের স্বাধীনতা সংগ্রামে মানুষের মনে সাহস ও আত্মত্যাগের শক্তি জুগিয়েছিল। তিনি আরও বলেন, এই গানের যথাযথ সম্মান এখন ফিরে এসেছে এবং বঙ্কিমচন্দ্রের বাড়িকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রচার চলাকালীন তিনি (Rajnath Singh) বাংলায় বলেন, “অনেক হয়েছে জোড়া ঘাসফুল, বাংলা মাগে কমল ফুল।” তাঁর দাবি, বাংলার মানুষ এবার পরিবর্তনের জন্য প্রস্তুত।

বারাকপুর শিল্পাঞ্চলের নোয়াপাড়া ও ভাটপাড়ায় বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং এবং তাঁর ছেলে পবন সিং। তাঁদের জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলও নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী এবং বিজেপির এই প্রচারকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts