Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রাহুলের মৃত্যুরহস্যে নতুন মোড়! থানায় অভিযোগের পর তালসারির পথে প্রিয়াঙ্কা
বিনোদন

রাহুলের মৃত্যুরহস্যে নতুন মোড়! থানায় অভিযোগের পর তালসারির পথে প্রিয়াঙ্কা

Priyanka sarkar and rahul banerjee
Email :5

অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। শ্যুটিং করতে গিয়েই কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে স্বামীর মৃত্যুর ঘটনায় রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।

জানা গিয়েছে, থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রিয়াঙ্কা সরকার ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তালসারিতে গিয়ে স্থানীয় থানায় নতুন করে অভিযোগ জানাবেন বলে জানা গেছে। তাঁর (Priyanka Sarkar) সঙ্গে সেখানে যাওয়ার কথা রয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শিল্পী সংগঠনের অন্যান্য সদস্যদেরও।

এর আগে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে শিল্পী সংগঠন। অভিযোগ, শ্যুটিংয়ের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এই ঘটনার তদন্তে কী উঠে আসে, তা নিয়েই এখন নজর সবার। রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা জানতেই আইনি পথে লড়াই শুরু করেছেন প্রিয়াঙ্কা সরকার। তাঁর এই পদক্ষেপে টালিগঞ্জের শিল্পী মহলেও আলোড়ন তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts